১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগকে সম্মানিত ও গর্বের মনে করছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত টাইগার পেসার।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগকে সম্মানিত ও গর্বের মনে করছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত টাইগার পেসার।

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। ঐ সিরিজে খেলা কোন খেলোয়াড় বর্তমান বাংলাদেশ দলে নেই। তাই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারাটা গর্বের বলে মনে করেন তাসকিন।

ডারউইনে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।'

তিনি আরও বলেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।'

২০১২ সালে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ঐ আসরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। এরপর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া সফর করেন তিনি।

অস্ট্রেলিয়াতে খেলার অভিজ্ঞতা থাকলেও আসন্ন টেস্ট সিরিজ সহজ হবে না বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, 'নিশ্চিতভাবেই আমাদের জন্য সিরিজটা সহজ হবে না। সিরিজে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।'

অস্ট্রেলিয়াকে বিশ্বের অন্যতম সেরা দল বলে অ্যাখায়িত করেছেন তাসকিন, 'অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।'

টেস্ট সিরিজের আগে 'ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ'-এর বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি ইনিংস ও ৩৮ রানে হারে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের হার টেস্ট সিরিজে কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানান তাসকিন। তিনি বলেন, 'হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখানকার কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচ হারলেও ভালো প্রস্তুতি হয়েছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছে বাংলাদেশ। এমধ্যে ৫টিতে হার ও ১টিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ।

এছাড়া গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুখস্মৃতিগুলো থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন তাসকিন।

তিনি বলেন, 'সবাই মিলে দারুণ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিলাম। ঐ সিরিজ আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে হোম ও অ্যাওয়ে কন্ডিশনের মধ্যে বড় পার্থক্য থাকে। দেখা যাক এবার কি হয়।'

১৩ আগস্ট থেকে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026