১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অ্যাস্টন ভিলা থেকে ফ্রান্সের লেফট-ব্যাক ডিনেকে দলে নিল পিএসজি

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : অ্যাস্টন ভিলার লেফট-ব্যাক লুকাস ডিনেকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি ক্লাব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অ্যাস্টন ভিলা থেকে ফ্রান্সের লেফট-ব্যাক ডিনেকে দলে নিল পিএসজি

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : অ্যাস্টন ভিলার লেফট-ব্যাক লুকাস ডিনেকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি ক্লাব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

৩৩ বছর বয়সী ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড় ডিনের বেড়ে ওঠা প্যারিস অঞ্চলে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই মৌসুম পিএসজিতে খেলার পর আবারও ক্লাবটিতে ফিরলেন তিনি।

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ডিনে বলেন, "প্যারিস সেইন্ট-জার্মেইয়েতে ফিরে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। বছরের পর বছর ধরে ক্লাবটি যেভাবে উন্নতি করেছে, তাতে আমি বিশেষভাবে মুগ্ধ। এই নতুন অধ্যায় শুরু করতে এবং দলের কাজে আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে আমি আর অপেক্ষা করতে পারছি না।"

পিএসজি ছাড়ার পর ধারে ইতালিয়ান সিরি-আ ক্লাব রোমায় খেলেছেন ডিনে। এরপর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন। তখন বার্সেলোনার কোচ ছিলেন বর্তমান পিএসজি কোচ লুইস এনরিকে।

২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমান ডিনে। প্রথমে খেলেন এভারটনে, এরপর চার বছর পর যোগ দেন অ্যাস্টন ভিলায়।

ভিলা পার্কে গত মৌসুমে উনাই এমেরির অধীনে ইউরোপা লিগ জেতেন তিনি।

ফ্রান্সের হয়ে ৬৪টি ম্যাচ খেলা ডিনে ২০২৬ বিশ্বকাপে দলের প্রথম পছন্দের লেফট-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

গ্রীষ্মকালীন দলবদলে ডিনেই পিএসজির দ্বিতীয় বড় চুক্তি। এর আগে আরেক ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড় মাগনেস আকলিউশেকে মোনাকো থেকে দলে নেয় তারা।

বুধবার সালজবুর্গে উয়েফা সুপার কাপে তার সাবেক ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে নতুন দলের হয়ে অভিষেক হতে পারে ডিনের দীর্ঘমেয়াদে পিএসজির মূল লেফট-ব্যাক নুনো মেন্দেসের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করাই সম্ভবত তার প্রধান ভূমিকা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026