১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : ওপেনার জিসান আহমেদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।

জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : ওপেনার জিসান আহমেদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি ৭ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৮৯ রানে জিতেছিল স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় মালয়েশিয়া। ৫ বলে খেলেও রানের খাতা না খুলে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন মালয়েশিয়ার ওপেনার সাইফ উল্লাহ। অন্যপ্রান্তে ২০ বলে ১৮ রান করে এইচপির বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আসলাম খান।

১৯ রানে ২ উইকেট পতনের পর ৫৮ রানের জুটি গড়েন মালয়েশিয়ার অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল। দু'জনের ধীর গতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের মামুলি সংগ্রহ পায় মালয়েশিয়া।

২ চারে ৩৩ বলে ৩০ রানে থামেন আকিল। ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন আজিজ। এই দু'জনকে শিকার করেন এইচপির পেসার আবু হায়দার রনি। এছাড়া রুবেল ও রাকিবুল ১টি করে উইকেট শিকার করেন। ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মারমুখী মেজাজে শুরু করেছিলেন জিসান ও জাওয়াদ আবরার। দ্বিতীয় ওভারে দু'টি করে চার-ছক্কায় ৮ বলে ২৩ রান তুলে থামেন জাওয়াদ। তিন নম্বরে নেমে ৩ বলে ৪ রানে আউট হন আরিফুল ইসলাম।

দ্রুত ২ উইকেট পতনের পর সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জিসান। ৮ বলে ১২ রান করে সাব্বির থামলেও শামীম পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন জিসান। মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন জিসান। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামীম।

মালয়েশিয়ার হয়ে আরিফ দু'টি ও প্রশান্ত ১টি উইকেট নেন।

টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও মালয়েশিয়া। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026