১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বর্ণাঢ্য ক্যারিয়ারের পথপ্রদর্শক বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসি রোববার তার বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। শৈশব থেকেই বিশ্বখ্যাত এই তারকার আবেগের আশ্রয় ও এজেন্ট হিসেবে পাশে থাকা হোর্হে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে মারা যান।

বর্ণাঢ্য ক্যারিয়ারের পথপ্রদর্শক বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসি রোববার তার বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। শৈশব থেকেই বিশ্বখ্যাত এই তারকার আবেগের আশ্রয় ও এজেন্ট হিসেবে পাশে থাকা হোর্হে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে মারা যান।

আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি শনিবার গভীর রাতে মায়ামি থেকে একটি ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান।

রোসারিওর পাশের শহর পেরেজের একটি কবরস্থানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং আর্জেন্টিনা দলের কয়েকজন সতীর্থকে নিয়ে ব্যক্তিগতভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়।

শহরের এল প্রাদো কবরস্থানের ফটকে সমর্থকদের হাতে লেখা বার্তা দেখা যায়, "শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি" এবং "শক্ত থাকো, মেসি পরিবার"। ফটকের পাশে ছিল একটি বড় ফুলের তোড়া।

শুক্রবার রাতে রোসারিওর একটি ক্লিনিকে হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশের পর সতীর্থরা তাদের অধিনায়কের পাশে দাঁড়ান।

"নিশ্চয়ই আমরা সেখানে থাকলে তার ভালো লাগবে," শনিবার নিজ দলের ম্যাচের পর সাংবাদিকদের বলেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পলও আর্জেন্টিনায় গেছেন।

শনিবার মায়ামিতে মন্তেরেরির কাছে ২-১ গোলে হারের ম্যাচে গোল করার পর ডি পল নিজের জার্সি খুলে মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করে বন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

কবরস্থানের বাইরে অল্প কয়েকজন সমর্থক জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ১৫ বছর বয়সী লুকাস ব্ল্যাঙ্কো। তিনি কবরস্থানের ফটকে "শক্ত থাকো, মেসি" লেখা একটি পোস্টার ঝুলিয়ে দেন।

তিনি বলেন, "মেসি এই দেশকে এত আনন্দ দিয়েছেন, এখন আমাদের পালা তাকে কিছুটা ফিরিয়ে দেওয়ার এবং তাকে কিছুটা সান্তনা দেওয়ার।"

বুয়েনস আয়ার্সের দক্ষিণের শহর ত্রেস আরোইয়োস থেকে ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে আসা কার্লোস ও আনা নামের এক দম্পতি বলেন, "আমরা এখানে আসার জন্য ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। এই সময়ে আমরা লিওর পাশে থাকতে চেয়েছি।"

মৃত্যুর কারণ জানানো হয়নি, তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোর্হে মেসি ক্যানসারে ভুগছিলেন। জুনে বিশ্বকাপে তার অস্বাভাবিক অনুপস্থিতি সবার নজর কেড়েছিল।

মেসির পরিবার বিশ্বকাপ চলাকালে হোর্হের স্বাস্থ্য নিয়ে অব্যাহত গুঞ্জনের মধ্যে সংবাদমাধ্যমের কাছে "মানবিকতা" দেখানোর আহ্বান জানিয়েছিল।

আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। পরে তিনি স্বীকার করেছিলেন, "খেলার বাইরের একটি পরিস্থিতি" নিয়ে তিনি মোকাবিলা করছিলেন।

পরে মেসি বলেন, "আমি কয়েকটি কঠিন, জটিল সময়ের মধ্য দিয়ে গেছি। কিন্তু পুরো প্রতিনিধি দল ও আমার সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা সবসময়কার মতো আমার পাশে ছিল।"

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরপরই মেসি কয়েক দিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতে রোসারিওতে ফিরে গিয়েছিলেন।

ছেলের পুরো ক্যারিয়ারে পথপ্রদর্শক হিসেবে থাকা হোর্হে মেসিই ছিলেন তার প্রথম কোচ। ছেলের সঙ্গে থাকতে তিনি নিজের সবকিছু পেছনে ফেলে স্পেনে পাড়ি জমিয়েছিলেন।

বুয়েনস আয়ার্স থেকে ৩৪০ কিলোমিটার উত্তরের শহর রোসারিওতে মেটাল ওয়ার্কার হিসেবে কাজ করতেন হোর্হে। পাশাপাশি তিনি স্থানীয় ছোট ক্লাব গ্রানদোলির যুব দলগুলোর কোচও ছিলেন। চার বছর বয়সে স্থানীয় শিশুদের খেলার জন্য ব্যবহৃত খালি জায়গায় আর্জেন্টিনার ভবিষ্যৎ অধিনায়ককে ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনিই।

২০০০ সালে তার জীবন পুরোপুরি বদলে যায়। মাত্র ১৩ বছর বয়সী প্রতিভাবান মেসিকে বার্সেলোনা চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্লাবটির যুব দলে খেলার জন্য কাতালোনিয়ায় আমন্ত্রণ জানায়। মেসির গ্রোথ হরমোনের ঘাটতির চিকিৎসা চলছিল তখন।

হোর্হে আর্জেন্টিনায় নিজের চাকরি, স্ত্রী এবং অন্য তিন সন্তানকে রেখে মেসির সঙ্গে স্পেনে চলে যান।

পরে মেসি বলেছিলেন, "আমরা যখন বার্সেলোনায় পৌঁছাই, আমি একা কাঁদার জন্য নিজের ঘরে নিজেকে আটকে রাখতাম। আমার বাবাও একই কাজ করতেন, হয় আমি তাকে দেখতে পেতাম না, অথবা তিনি ভাবতেন আমি তাকে দেখিনি। আমরা দুজনেই ভালো আছি এমন ভান করতাম, কিন্তু আমরা সংগ্রাম করছিলাম।"

পরবর্তীতে বাবাই মেসির এজেন্ট হিসেবে চুক্তি নিয়ে আলোচনা করতেন, বার্সেলোনা থেকে পিএসজি এবং পরে ইন্টার মিয়ামি পর্যন্ত বাবাই মেসিকে সহযোগিতা করেছেন।

গত শনিবার থেকে ফুটবল বিশ্বের শোকবার্তা আসতে থাকে। মেসি যেসব ক্লাবে খেলেছেন, সেসব ক্লাবের পাশাপাশি স্প্যানিশ ফুটবল ফেডারেশনও সমবেদনা জানিয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন এবং সপ্তাহজুড়ে সব বয়সভিত্তিক ম্যাচে খেলোয়াড়দের কালো ব্যাজ পরার নির্দেশ দিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026