১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সুদর্শনের জায়গায় সরফরাজ

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : শ্রীলংকা সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া সাই সুদর্শনের জায়গায় ভারত দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান।

সুদর্শনের জায়গায় সরফরাজ

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : শ্রীলংকা সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া সাই সুদর্শনের জায়গায় ভারত দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এমন খবর জানানো হয়েছে। বিসিসিআই জানিয়েছে, পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচার ইনজুরি থেকে 'সেরে ওঠার পথে অনেক উন্নতি করেছেন' সুদর্শন। উন্নতি হলেও শ্রীলংকা সিরিজে খেলবেন না তিনি। সুদর্শনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সরফরাজ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় সরফরাজের। ঐ বছরের নভেম্বরে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এসময় ভারতের হয়ে ৬ টেস্টে ১ শতক ও ৩ অর্ধশতকে ৩৭১ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সরফরাজ। এরপর দল থেকে বাদ পড়েন তিনি।

জাতীয় দলে ডাক না পেলেও গত রাঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ৭ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৪২৯ রান করেন সরফরাজ।

৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৭ শতক ও ১৬ অর্ধশতকে ৫১১৪ রান করেছেন সরফরাজ।

আগামী ১৫ আগস্ট থেকে গল-এ প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলংকা। ২৩ আগস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু'দল। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অর্ন্তভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত পঞ্চম স্থানে এবং শ্রীলংকা ষষ্ঠ স্থানে আছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026