১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্রাজিল

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বজুড়ে ফুটবলের দেশ হিসেবে পরিচিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার ক্রিকেটে ইতিহাস গড়ল তারা। প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল ব্রাজিল। গতরাতে টুর্নামেন্টের ২১তম আসরের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাজিল ৩ রানে হারিয়েছে পানামাকে।

১৯৯৫ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ১৯ আসরে অংশ নিয়েছে ব্রাজিল। এরমধ্যে চারবার (১৯৯৭, ২০২৫, ২০২২ ও ২০২৪ সাল) ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি তারা। নিজেদের ২০তম আসরে শিরোপা জিতে ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটালো তারা।

দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ১৯ বার অংশ নিয়ে রেকর্ড ১২বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এছাড়া মেক্সিকো ৩ বার, গায়ানা ও চিলি ২ বার করে এবং পানামা ১ বার শিরোপা জিতেছে।

কলম্বিয়ার কুন্দিনামার্কায় অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ব্রাজিল। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তুলে তারা। ওপেনার উইলিয়াম ম্যাক্সিমোর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া অধিনায়ক মিশেল আসুনসাওয়ে করেন ৩০ রান।

পানামার লালু ভাই আহির ও মাহমেদ বাওয়া ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৬ বলে ৫১ রানের দারুণ সূচনা করে পানামা। এক পর্যায়ে ১৪ ওভার শেষে ২ উইকেটে ৯৩ রানও ছিল তাদের। কিন্তু এরপরই পথ হারায় পানামা। শেষ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ১৪ রান দরকার পড়ে তাদের। কিন্তু শেষ ওভার থেকে ১ উইকেটের বিনিময়ে ১০ রান তুলতে পারে পানামা।

৩০ রান ও ২ উইকেট নিয়ে ফাইনালে সেরার পুরস্কার জিতেছেন ব্রাজিলের দলনেতা আসুনসাও।

শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্রিকেট ব্রাজিল। তারা লিখেছে, 'প্রথমবারের মত ক্রিকেটে ইতিহাস গড়ল ব্রাজিল। ব্রাজিলের পুরুষ ক্রিকেট দল এখন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন। এই শিরোপা ব্রাজিলিয়ান ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমরাই চ্যাম্পিয়ন। আমরাই ব্রাজিল।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026