১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় অনূর্ধ্ব ২০ ফুটবল দল

BSSঢাকা

যশোর, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের নিবিড় অনুশীলন। বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশের বয়সভিত্তি এই দলটি। আবাসিক ক্যাম্পে অনুশীলন শেষে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ জেরার্ড এমলিন জোন্স ও দলের নতুন মুখ এ্যাডাম আব্বাস।

ইংল্যান্ড প্রবাসী এ্যাডাম গতকাল দলের সাথে যোগ দিয়েছেন।

আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান।

আজ রোববার দুপুরে একাডেমি মাঠে এক ব্রিফিংয়ে দল নিয়ে নিজেদের এ প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

কোচ জানান, দলের দীর্ঘ অনুশীলনের মাধ্যমে ফুটবলারদের মান ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হয়েছে। কেবল বর্তমান প্রতিযোগিতা নয়, বরং অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে।

জেরার্ড বলেন, প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে দল। প্রতিটি ম্যাচ থেকে খেলোয়াড়রা শারীরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং চাপের মুখে খেলার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে।

মাঠের সার্বিক পরিস্থিতি বা পিচ যা-ই হোক না কেন, সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে খেলোয়াড়দের স্ট্যামিনা ও ব্যালেন্স বাড়ানোর ওপর জোর দিয়েছেন কোচ। তিনি বলেন, লক্ষ্য একটাই, ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের জন্য সেরাটা দেওয়া এবং জয় ছিনিয়ে আনা।

দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড় এডাম আব্বাস প্রসঙ্গে কোচ বলেন, তিনি অত্যন্ত পেশাদার, ন¤্র এবং শেখার মানসিকতাসম্পন্ন একজন ফুটবলার। তাঁকে একজন দক্ষ খেলোয়াড় হিসেবে তৈরি করার বিশেষ পরিকল্পনা রয়েছে।

এদিকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ্যাডাম আব্বাস বলেন, 'বাংলাদেশের হয়ে ফুটবল মাঠে নামতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় দল, সহকারী কোচিং স্টাফ এবং টেকনিক্যাল টিম সবাই যেভাবে কঠোর পরিশ্রম করছে, তা প্রশংসনীয়।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলারদের দেশের জার্সিতে খেলার ব্যাপারটাই তাঁকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য।

আসন্ন এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টসহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য। কোচ ও সকল খেলোয়াড়দের মধ্যে অসাধারণ সমঝোতা রয়েছে উল্লেখ করে এডাম আরো বলেন, ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখলে জাতীয় ফুটবল দল দেশকে বড় সফলতা এনে দিতে পারবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026