১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ডিমার্কোর নৈপুণ্যে জুভেন্টাসকে ২-১ গোলে হারাল ইন্টার মিলান

BSSঢাকা

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তারকা উইঙ্গার ফেডেরিকো ডিমার্কো। তাঁর গোলের সাথে ফরাসি মিডফিল্ডার অ্যান্ডি দিউফের গোলে শনিবার পার্থে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে সিরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

ডিমার্কোর নৈপুণ্যে জুভেন্টাসকে ২-১ গোলে হারাল ইন্টার মিলান

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তারকা উইঙ্গার ফেডেরিকো ডিমার্কো। তাঁর গোলের সাথে ফরাসি মিডফিল্ডার অ্যান্ডি দিউফের গোলে শনিবার পার্থে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে সিরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

৫০ হাজার ৩২৫ দর্শকের উপস্থিতিতে ঠান্ডা আবহাওয়ার মধ্যে ম্যাচের ২০ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ডিমার্কো। দ্বিতীয়ার্ধে ২৩ বছর বয়সী দিউফ ব্যবধান দ্বিগুণ করেন।

৮৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে জুভেন্টাসের হয়ে একটি গোল শোধ করেন ফ্রান্সিসকো কনসেইসাও।

২৮ বছর বয়সী ডিমার্কো দুর্দান্ত ছন্দে রয়েছেন। বুধবার একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও ইন্টারের একমাত্র গোলটি করেছিলেন তিনি।

এসি মিলানের বিপক্ষে গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করা নতুন গোলরক্ষক ইভান প্রোভেদেল এ ম্যাচেও গোল হজম করেননি। দ্বিতীয়ার্ধেে মাঝামাঝি সময় তাঁকে তুলে নেওয়া হয়।

জুভেন্টাসের আক্রমণভাগের দুর্বল ফিনিশিং তাদের ভুগিয়েছে। আর তাদের ধীরস্থির ও পরিকল্পিত খেলার ধরন গত মৌসুমে ইতালিয়ান ঘরোয়া ডাবল জেতা ইন্টারের বিপক্ষে তেমন কোনো সমস্যাই তৈরি করতে পারেনি।

গত মৌসুমের সিরি 'আ'-তে ষষ্ঠ হওয়া জুভেন্টাস এ ম্যাচের আগে প্রাক-মৌসুমে অপরাজিত ছিল। বুধবার হংকংয়ে চেলসিকে ১-০ গোলে হারানোও ছিল তাদের প্রস্তুতি পর্বের অংশ।

চেলসির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা উদীয়মান তুর্কি উইঙ্গার কেনান ইলদিজ এদিন শুরু থেকেই খেলেছেন। তবে হাঁটুর চোটে তিনি ভুগছেন বলে খবর রয়েছে।

কোচ লুসিয়ানো স্পালেত্তির অধীনে জুভেন্টাসের খেলার কৌশলে এখন অনেকটাই পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে- শুরুতে ধৈর্য ধরে খেলা এবং দুই প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলা।

তবে ইন্টার বিচলিত হয়নি। ২০ মিনিটে অ্যাঞ্জ-ইয়োয়ান বোনির নিখুঁত ক্রস থেকে ডিমার্কো আলতো স্পর্শে বল জালে পাঠিয়ে ইন্টারকে এগিয়ে দেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। তবে জুভেন্টাসের গোলরক্ষক মিশেল দি গ্রেগোরিও কয়েকটি দুর্দান্ত সেভ করে তাদের আরও গোল পেতে বাধা দেন।

শুরুর দিকে নিষ্প্রভ থাকলেও বিরতির আগে ইলদিজ নিজের দলকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। তবে বক্সের বাইরে থেকে তাঁর জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতিতে দুই দলের কোচই একাধিক পরিবর্তন আনেন। এসি মিলানের বিপক্ষে পুরো ম্যাচ খেলার পর ডিমার্কোকেও তুলে নেওয়া হয়।

ইন্টার চাপ অব্যাহত রাখে এবং ৬২ মিনিটে ব্যবধান বাড়ায়। ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল যে খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করছে বলে খবর রয়েছে, সেই পিও এসপোসিতোর নিখুঁত পাস থেকে বল পেয়ে জালে পাঠান দিউফ।

শেষদিকে কনসেইসাওয়ের গোলে জুভেন্টাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।

পার্থে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে আগামী ১১ আগস্ট সিরি 'বি'র দল পালের্মোর বিপক্ষে খেলবে জুভেন্টাস। আর ইন্টার তাদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচ খেলবে ১৫ আগস্ট বারিতে রিয়াল বেতিসের বিপক্ষে।

নতুন সিরি-আ মৌসুম শুরু হবে আগামী ২২ আগস্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026