১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘দীর্ঘ বিরতি’তে বাংলাদেশ সিরিজের জন্য আত্মবিশ্বাসী লাবুশেন

BSSঢাকা

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্যাটার মার্নাস লাবুশেন। আট মাস পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। এই দীর্ঘ বিরতি বাংলাদেশ সিরিজের জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে লাবুশেনকে। এই আত্মবিশ্বাস ফর্মে ফিরতে কাজে দেবে বলে মনে করেন লাবুশেন।

‘দীর্ঘ বিরতি’তে বাংলাদেশ সিরিজের জন্য আত্মবিশ্বাসী লাবুশেন

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্যাটার মার্নাস লাবুশেন। আট মাস পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। এই দীর্ঘ বিরতি বাংলাদেশ সিরিজের জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে লাবুশেনকে। এই আত্মবিশ্বাস ফর্মে ফিরতে কাজে দেবে বলে মনে করেন লাবুশেন।

২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেন লাবুশেন। এরপর ৪০ ইনিংসে কোন সেঞ্চুরি পাননি ৬৩ টেস্টে ১১ শতকের মালিক লাবুশেন। বাংলাদেশ সিরিজ দিয়ে ফর্মে ফেরাই মূল লক্ষ্য তার।

গত জানুয়ারি অ্যাশেজের পর কোন টেস্ট ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাবুশেন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া দলের অনুশীলনের সময় সাংবাদিকদের লাবুশেন বলেন, 'আমার খেলার উন্নতি করা, শট নির্বাচন এবং কৌশলের মতো সাধারণ বিষয়গুলোতে ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যা আমি এই সময়ে করেছি।'

তিনি আরও বলেন, 'টানা সাত-আট বছর ধরে খেলার পর এটা আমরা কাছে দীর্ঘ বিরতি। এমন অনেক সময় আমি পার করেছি যে, নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কারন ঐ সময়গুলো ছোট আকারে ছিল। ভুলগুলো শুধরে নেওয়ার মত যথেষ্ট সময় আমার হাতে ছিল না। দীর্ঘ বিরতি আমাকে সুযোগ করে দিয়েছে।'

বড় ইনিংস খেলার জন্য নিজের উপর আস্থা রাখার পাশাপাশি প্রক্রিয়ার উপর জোর দিচ্ছেন লাবুশেন। তিনি বলেন, 'আমি যদি আমার খেলার উপর আস্থা রাখতে পারি, তাহলে আমি ভালো কিছু অর্জন করতে পারব এবং বড় রানও পাবো। আমার মনে হয়, আমি যে ভালো সময়গুলো কাটিয়েছি তখন আমি আমার খেলার উপর আস্থা রেখেছিলাম ও খেলার বোঝার চেষ্টা করেছিলাম। ঐ সময় আমার কাছে দল কি চেয়েছিল, সেটি বোঝার চেষ্টা করেছিলাম। আমি এখন সেটারই অপেক্ষা আছি।'

টেস্ট ক্রিকেটে দীর্ঘ বিরতি থাকলেও গত জুনে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লাবুশেন। বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি হাফ-সেঞ্চুরিতে ৮৫ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। দুই মাসের ব্যবধানে আবারও বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে অসিরা। তবে এবার টেস্ট ফরম্যাটে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে লাবুশেন বলেন, 'এই দুই টেস্ট ভালো করাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারন সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।'

আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। সর্বশেষ ২০০৩ সালে এই ডারউইনেই টেস্ট খেলেছিল বাংলাদেশ। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

ম্যাকাইয়ে ২২ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026