১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পিএসজির সঙ্গে ড্রয়ের ম্যাচে মাউন্টের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় ইউনাইটেড

BSSঢাকা

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) সঙ্গে ১-১ গোলে প্রীতি ম্যাচ ড্রয়ের সময় ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার ইউানাইডেটের মিডফিল্ডার মেসন মাউন্ড। নতুন মৌসুম শুরু আগে প্রস্তুতির সময়টাতে মাউন্টকে নিয়ে তাঁকে সতর্ক থাকতে হয়েছে বলে জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক।

পিএসজির সঙ্গে ড্রয়ের ম্যাচে মাউন্টের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় ইউনাইটেড

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) সঙ্গে ১-১ গোলে প্রীতি ম্যাচ ড্রয়ের সময় ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার ইউানাইডেটের মিডফিল্ডার মেসন মাউন্ড। নতুন মৌসুম শুরু আগে প্রস্তুতির সময়টাতে মাউন্টকে নিয়ে তাঁকে সতর্ক থাকতে হয়েছে বলে জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক।

২০২৩ সালে চেলসি থেকে ইউনাইটেডে যোগ দেওয়া মাউন্ট ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর থেকেই চোটের সমস্যায় ভুগছেন। শনিবার পিএসজির বিপক্ষে শুরু থেকেই খেললেও ২০ মিনিটেরও কম সময় মাঠে থাকতে পেরেছেন তিনি।

সুইডেনে ম্যাচ চলাকালে ২৭ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার পায়ে চোট পেয়েছেন। সাইডলাইনে কোচদের সঙ্গে আলোচনা শেষে তাঁকে তুলে নিয়ে টেইলার ফ্লেচারকে মাঠে নামানো হয়।

ইউনাইটেডের কোচ ক্যারিক সাংবাদিকদের বলেন, "তাকে (মাউন্ট) আঘাত করা হয়েছিল। আমরা শুধু সতর্ক থাকতে এবং তার যতœ নিতে চেয়েছি। এখন পর্যন্ত চোটের ব্যাপারে আমরা ভাগ্যবান ছিলাম, তাই সতর্ক থাকতে চেয়েছি।"

ম্যাচ শেষে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাউন্ট ইউনাইটেডের বাসে উঠছেন। তাঁর হাঁটুতে কোনো দৃশ্যমান সাপোর্ট বা পায়ে সুরক্ষামূলক বুট ছিল না।

প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে আগামী মৌসুমে শিরোপাধারী পিএসজির সঙ্গে ২০২৬/২৭ চ্যাম্পিয়নস লিগে খেলবে ইউনাইটেড। মাউন্টের চোটের সময় ইউনাইটেড ১-০ গোলে পিছিয়ে ছিল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইব্রাহিম এমবায়ের গোলে এগিয়ে যায় পিএসজি, যদিও ফরাসি জায়ান্টরা তাদের অনেক তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল।

তবে ৩২ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। বল পুনরুদ্ধারের পর আমাদ দিয়ালো বল বাড়িয়ে দেন ব্রায়ান এমবুমোকে। দুর্দান্ত এ্যাসিস্টি এমবুমো গোল করে দলকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউনাইটেড শিবিরে ফের চোটের উদ্বেগ দেখা দেয়। ক্লিয়ার করতে দ্রুত এগিয়ে আসার সময় ৪০ বছর বয়সী গোলরক্ষক টম হিটনের ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়।

এমবুমো আরও একটি গোল করতে পারতেন, কিন্তু পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভের দুর্দান্ত ফর্ম তাঁকে বাধা দেয়।

তবে ম্যাচের শেষ দিকে সাফোনভকে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়তে হয়। নিজের বক্সের অনেক বাইরে গিয়ে জশুয়া জির্কজির সঙ্গে ধাক্কা লাগানোর পরও শাস্তি না পাওয়ায় তিনি রক্ষা পান। প্রতিযোগিতামূলক ম্যাচ হলে ওই ঘটনায় তাঁকে শাস্তি পেতে হতো।

অন্যদিকে,ম্যাচের শেষ দিকে ইউনাইটেডের হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ফ্লেচার, শিয়া লেসি ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। নতুন দলে যোগ দেওয়া ইউরি তিলেমানসের সঙ্গে ফার্নান্দেজের ভালো বোঝাপড়া ক্যারিকের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা দিয়েছে।

ইউনাইটেডের নিজস্ব টেলিভিশন চ্যানেল এমইউটিভিকে ক্যারিক বলেন, "আমি উপভোগ করেছি। ভালো চ্যালেঞ্জ ছিল। তারা যেভাবে খেলে, সেটি কিছুটা ভিন্ন। আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল।"

সাবেক ইউনাইটেড ও ইংল্যান্ডের এই মিডফিল্ডার আরও বলেন, "কখনও কখনও ছেলেদের সমস্যার সমাধান করতে এবং নিজেদের পথ খুঁজে নিতে হয়, এটা ভালো ব্যাপার। আমার মনে হয়েছে আমরা সেটা করেছি। এটি তাদের মৌসুমের জন্যও প্রস্তুত করে। সেই দিক থেকে এমন অনেক বিষয় ছিল, যা হয়তো মানুষ সবসময় দেখতে পায় না, কিন্তু আমরা সেগুলো নিয়ে বেশ সন্তুষ্ট। কিছু ভালো লক্ষণও দেখা গেছে।"

ইউনাইটেডের আরও দুটি প্রীতি ম্যাচ বাকি রয়েছে। ১২ আগস্ট ডাবলিনে চিরপ্রতিদ্বন্দ্বী লিডসের বিপক্ষে এবং তিন দিন পর পোল্যান্ডের শহর রক্লতে এসি মিলানের বিপক্ষে খেলবে তারা।

এরপর ২২ আগস্ট সদ্য প্রিমিয়ার লিগে উন্নীত হালের মাঠে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026