১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শ্রীলংকা সিরিজ শেষ সুদর্শনের

BSSঢাকা

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন।

শ্রীলংকা সিরিজ শেষ সুদর্শনের

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন।

গত ৪ আগস্ট শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ে ভারতীয় ক্রিকেট দল। ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে দলে থাকলেও শ্রীলকা সফরে উড়াল দেননি সুদর্শন। ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) ফিট হয়ে ওঠার লড়াইয়ে ছিলেন তিনি।

কিন্তু শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না সুদর্শন।

গত জুলাইয়ে ভারত 'এ' দলের হয়ে শ্রীলংকা সফরে পায়ের আঙুলে স্ট্রেস ফ্র্যাকচার হয় সুদর্শনের। লংকান সফর শেষে দেশে ফেরার পর সিওই'তে যোগ দেন তিনি। 'এ' দলের হয়ে লংকান সফরে ব্যাট হাতে ছন্দে ছিলেন সুদর্শন। চার ইনিংসে দুই সেঞ্চুরিতে ৩৩২ রান করেন তিনি। ২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সুদর্শনের। এখন পর্যন্ত ৭ টেস্টে ৩ হাফ-সেঞ্চুরিতে ৩৮৩ রান করেছেন তিনি। ভারতের হয়ে ৩ ওয়ানডেতে ১২৭ রান আছে ২৪ বছর বয়সী এই ব্যাটারের।

সুদর্শনের সাথে ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে দলে রাখা হয়েছিল পেসার জাসপ্রিত বুমরাহকে। হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় গত সপ্তাহে শ্রীলংকা সফর থেকে ছিটকে যান বুমরাহও। তার বদলি হিসেবে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নাবিকে টেস্ট সিরিজের দলে নিয়েছে ভারত।

সুদর্শনের বদলি শিগগিরই ঘোষণা করবে বিসিসিআই।

আগামী ১৫ আগস্ট থেকে গল-এ প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলংকা। ২৩ আগস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026