১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বড় জয় দিয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু এইচপির

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : বড় জয় দিয়ে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানে জয় পেয়েছে এইচপি দল।

বড় জয় দিয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু এইচপির

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : বড় জয় দিয়ে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানে জয় পেয়েছে এইচপি দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি এইচপি। ৭ বল খেলে কোনো রান করেই ফিরেন ওপেনার জিসান আলম।

সতীর্থকে হারানোর পর মারমুখী ব্যাটিংয়ে রানের গতি বাড়ান আরেক ওপেনার জাওয়াদ আবরার। ৩ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২৮ রানে থামেন তিনি। ফলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান পায় এইচপি।

এরপর আরিফুল ইসলাম ১৫, সাব্বির রহমান ১৪ ও প্রিতম কুমার ৪ রানে আউট হলে চাপে পড়ে এইচপি। ১০ ওভারে ৫ উইকেটে ৭৫ রান তুলে স্বাগতিকরা।

ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়ে এইচপিকে লড়াকু সংগ্রহের পথ দেখান অধিনায়ক মেহেরব হাসান ও আবদুল গাফফার সাকলাইন। শেষ দিকে ৩২ রানে শেষ ৫ উইকেট পতন হলেও ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি পায় এইচপি।

২২ বলে ৩ চার ও ২ ছক্কায় মেহরব ৪০ এবং আবদুল গাফফার ২৬ বলে করেন ৩২ রান করেন।

জবাব দিতে নেমে এইচপির বোলারদের তোপে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬৯ রানে অলআউট হয় মালয়েশিয়া।

দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহেদ। এছাড়া মোহাম্মদ আমির ১৫ এবং বিজয় উন্নি ১৪ রান করেন।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ রুবেল ও রকিবুল হাসান। ১টি করে উইকেট নেন আবু হায়দার, সাকলাইন, মেহরব ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এইচপি দলের অধিনায়ক মেহরব।

আগামী ১০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও মালয়েশিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026