১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আলভারেজকে বিক্রি করবে না এ্যাথলেটিকো

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : বার্সেলোনার আগ্রহ থাকলেও চলতি ট্রান্সফার মৌসুমে ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে না বলে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে।

আলভারেজকে বিক্রি করবে না এ্যাথলেটিকো

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : বার্সেলোনার আগ্রহ থাকলেও চলতি ট্রান্সফার মৌসুমে ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে না বলে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে।

গত মাসে বার্সেলোনা গোপনে আলভারেজকে নিজেদের দলে টানার চেষ্টা করেছে, এমন অভিযোগে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়কে জড়িয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে আলোচনার গুঞ্জনও শোনা গেছে। এ ছাড়া জুনে আলভারেজকে দলে নিতে রিয়াল মাদ্রিদের ১৫ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল এ্যাথলেটিকো।

সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সিমিওনে বলেন, "আমার মনে হয় পরিস্থিতি খুবই পরিষ্কার। ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে, যা প্রধান নির্বাহী কর্মকর্তা গিল মারিন খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। খেলাধুলার দৃষ্টিকোণ থেকে আমরা জুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে খুবই আনন্দিত।

আমরা তাকে আরও বিকশিত হতে, আরও উন্নতি করতে এবং নিজের সেরাটা দিয়ে যেতে সাহায্য করব। গত দুই বছরে সে আমাদের জন্য যা করেছে, তার পরিমাণ ছিল অসাধারণ।"

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ছুটি কাটিয়ে কয়েকদিন পরই এ্যাথলেটিকোর স্কোয়াডে যোগ দেওয়ার কথা আলভারেজের।

বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছিলেন, "সবার জন্যই দলবদল সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি।" তবে কোন ক্লাবে যেতে চান, তা নিশ্চিত করেননি তিনি।

দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে এ্যাথলেটিকোয় যোগ দেওয়ার পর আলভারেজ ক্লাবটির হয়ে ৪৯ গোল করেছেন।

ক্লাবের নিজস্ব মিডিয়া চ্যানেলকে হিল মারিন বলেন, "আমরা তাকে বিক্রি করতে চাই না। ১০ কোটি ইউরোর প্রস্তাবও আমরা গ্রহণ করিনি, ১৫ কোটি বা ২০ কোটি ইউরোর প্রস্তাবও গ্রহণ করব না, "জুলিয়ানের জন্য এ্যাথলেটিকোই সঠিক জায়গা এবং জুলিয়ানই এ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার-ফরোয়ার্ড, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা তাকে ধরে রাখতে চাই।"

দলবদলের গুঞ্জনের পর এ্যাথলেটিকোর সমর্থকেরা আলভারেজকে কীভাবে গ্রহণ করবেন, এমন প্রশ্নের জবাবে সিমিওনে আঁতোয়ান গ্রিজমানের উদাহরণ টানেন।

ফরাসি এই তারকা বড় অঙ্কের অর্থের বিনিময়ে বার্সেলোনায় যাওয়ার পর আবার এ্যাথলেটিকোয় ফিরে এসেছিলেন।

শুরুতে সমর্থকদের একাংশের বিরোধিতার মুখে পড়লেও পরে নিজের পারফরম্যান্স দিয়ে তাদের মন জয় করেন এবং গত মৌসুমে ক্লাবের কিংবদন্তি হিসেবেই বিদায় নেন।

সিমিওনে বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আঁতোয়ানকে নিয়ে আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছি, যখন তাকে চলে যেতে হয়েছিল, ফিরে এসে মাঠে নিজের মান ও সামর্থ্য প্রমাণ করতে হয়েছিল।

"আমি খেলাধুলার দিকটিতে মনোযোগ দেওয়া, নিজেদের দায়িত্ব পালন করা এবং আলভারেজকে সাহায্য করা ছাড়া অন্য কোনো পথ দেখি না। গত কয়েক বছর আমরা যেমনটা করে এসেছি।"

আগামী ১৯ আগস্ট ঘরের মাঠে সদ্য উন্নীত মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে এ্যাথলেটিকো।

গত মৌসুমে রাজধানীর ক্লাবটি চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026