১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দিয়াজের নৈপুণ্যে প্রাক-মৌসুমে ভিলাকে হারিয়েছে বায়ার্ন

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লুইস দিয়াজের দুর্দান্ত এক গোলে তারুণনির্ভর বায়ার্ন মিউনিখ শুক্রবার হংকংয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে।

দিয়াজের নৈপুণ্যে প্রাক-মৌসুমে ভিলাকে হারিয়েছে বায়ার্ন

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লুইস দিয়াজের দুর্দান্ত এক গোলে তারুণনির্ভর বায়ার্ন মিউনিখ শুক্রবার হংকংয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে।

কলম্বিয়ার বিশ্বকাপ শেষ ষোলোয় ওঠার পথে দারুণ পারফর্ম করা দিয়াজ বায়ার্নেও জার্সিতেও আলো ছড়িয়েছেন।

গত মৌসুমে জার্মান লিগ ও কাপ- দুই শিরোপাজয়ী বায়ার্ন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিলার মধ্যকার কিছুটা অগোছালো ম্যাচে তিনি ছিলেন অন্যতম আকর্ষণ।

৩৭ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে ছয় গজ দুরের থেকে ফ্রি-কিকের বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধে বায়ার্ন বেঞ্চ থেকে কয়েকজন তারকা খেলোয়াড়কে মাঠে নামায় এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে। দিয়াজের একটি শট গোললাইন থেকে ফিরিয়েও দেন ভিলার খেলোয়াড়েরা।

তবে ৭৩ মিনিটে নিজের চেনা ভঙ্গিতে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে প্রতিপক্ষকে কাটিয়ে তার করা শক্তিশালী শটটি ক্রসবারে লেগে জালে প্রবেশ করে।

দিয়াজের অসাধারণ গোলটি কাই তাক স্টেডিয়ামের ৩৮ হাজার দর্শকের বড় অংশকে আনন্দে মাতিয়ে তোলে। গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বায়ার্নের।

৮৩ মিনিটে ব্যবধান কমায় ভিলা। নতুন চুক্তিবদ্ধ হুয়াও গোমেজের শটটি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে কোনো সুযোগই দেননি।

এর কিছুক্ষণ পরই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ভিলা। তবে কিংবদন্তি জার্মান গোলরক্ষক নয়্যার পোস্টের খুব কাছ থেকে টামি আব্রাহামের হেড ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

বায়ার্নের মাইকেল ওলিসে ও হ্যারি কেনসহ বিশ্বকাপের বেশ কয়েকজন তারকা হংকং সফরে যাননি।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, "আমি খেলোয়াড়দের সত্যি বলেছি যে এই পারফরম্যান্সে আমি মুগ্ধ। কারণ আপনি জানেন কারা এখানে আছে, আবার কারা নেই। এই ধরনের ম্যাচে নেমে একই রকম থাকা, বায়ার্ন মিউনিখের মতো খেলতে পারা অত্যন্ত কঠিন। শেষ ১০-১৫ মিনিট কিছুটা প্রাক-মৌসুমেরই প্রতিফলন ছিল-অনেক পরিবর্তন হয়েছে। একজন কোচ হিসেবে সেই অর্থে ম্যাচ নিয়ন্ত্রণ করা আরও কঠিন।" এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্স গত মাসে চেলসিতে যোগ দেওয়ার পর তাকে ছাড়া নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছে ভিলা। রজার্সকে দলে নিতে চেলসি ১১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছে বলে জানা গেছে, যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড অঙ্ক।

আগামী বুধবার ইউরোপিয়ান সুপার কাপে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ভিলা। এরপর ২৩ আগস্ট প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাইটনের মাঠে খেলবে তারা।

অন্যদিকে বায়ার্ন ২৮ আগস্ট ঘরের মাঠে নতুন বুন্দেসলিগা মৌসুম শুরু করবে স্টুটগার্টের বিপক্ষে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026