১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রদ্রিকে নিয়ে বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যান সিটি

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : রদ্রিকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে বিভিন্ন সূত্র ইএসপিএনকে জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে আলোচনা আগামী কয়েক দিনও চলবে এবং সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য থাকবে।

রদ্রিকে নিয়ে বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যান সিটি

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : রদ্রিকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে বিভিন্ন সূত্র ইএসপিএনকে জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে আলোচনা আগামী কয়েক দিনও চলবে এবং সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য থাকবে।

স্পেনের এই মিডফিল্ডার গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। তবে বৃহস্পতিবার বার্সেলোনা জোরালোভাবে এই আলোচনায় সামনে চলে আসে। রদ্রির সঙ্গে তারা এরই মধ্যে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে। এখন বাকি শুধু সিটিকে তাদের তারকা মিডফিল্ডারকে ছেড়ে দিতে রাজি করানো।

চুক্তির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সিটি বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে বার্সেলোনা আত্মবিশ্বাসী যে ইংলিশ ক্লাবটি তাদের অবস্থান কিছুটা নরম করবে। কারণ আগামী গ্রীষ্মেই রদ্রির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং তখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন।

সূত্রগুলো জানিয়েছে, বার্সেলোনার প্রথম প্রস্তাবের মূল্য ছিল প্রায় ৫ কোটি ইউরো, যার মধ্যে নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি বিভিন্ন শর্তসাপেক্ষ অর্থও রয়েছে। তবে ইএসপিএন'র পক্ষ থেকে সঠিক অঙ্ক জানতে চাওয়া হলে কাতালান ক্লাবটির প্রতিনিধিরা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।

চুক্তিটি যত দ্রুত সম্ভব চূড়ান্ত করতে আগামী কয়েক দিন আলোচনা চালিয়ে যেতে চায় বার্সেলোনা। বিশ্বকাপ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া বার্সেলোনার স্প্যানিশ বিশ্বকাপজয়ী খেলোয়াড় পেদ্রি ও লামিন ইয়ামালের সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে ৩০ বছর বয়সী রদ্রি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার অপেক্ষায় পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। রিয়াল মাদ্রিদকে পুরোপুরি আলোচনার বাইরে রাখা হয়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, রদ্রির অগ্রাধিকার হলো বার্সেলোনাতেই ক্যারিয়ার চালিয়ে যাওয়া।

বার্সেলোনা ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন, করিম আদেইয়েমি ও জেসি বিসিউকে দলে নেওয়া নিশ্চিত করেছে। পাশাপাশি হুয়াও ক্যান্সেলোর চুক্তিও চূড়ান্ত করার আশা করছে তারা।

এ ছাড়া রবার্ট লিওয়ানদোস্কির বিকল্প হিসেবে বিবেচিত আক্রমণভাগের খেলোয়াড় জুলিয়ান আলভারেজকেও দলে নেওয়ার জন্য আরেক দফা চেষ্টা করার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026