১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৮ কোপা আমেরিকায় খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলতে লিওনেল মেসিকে কোনো ধরনের চাপ দেবে না আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে কখন খেলবেন, আর কখন খেলবেন না, সেই সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়া।

২০২৮ কোপা আমেরিকায় খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলতে লিওনেল মেসিকে কোনো ধরনের চাপ দেবে না আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে কখন খেলবেন, আর কখন খেলবেন না, সেই সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়া।

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো আলোচনা করেননি। ওই বিশ্বকাপে আট গোল ও চারটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি।

২০২৮ কোপা আমেরিকায় মেসি খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া স্থানীয় টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে বলেন, "এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।"

"মাঠে তাকে খেলতে দেখে আমি আনন্দ পেয়েছি। এই বিশ্বকাপে সে ছিল দলের মানদন্ড, যেমনটা সে প্রতিটি প্রতিযোগিতাতেই খেলে এসেছে। তাকে নিজের ভেতর থেকে অনুভব করতে হবে যে সে খেলতে চায়। ২০২২ সালেও আমরা জানতাম না যে সে ২০২৬ সালে খেলবে কি না। সে বলেছিল, 'একটি করে ম্যাচ' ধরে এগোবে। আর আমরা তাকে তার সেরা সময়ে দেখেছি, যদি না সেটিই তার সর্বকালের সেরা সময় হয়ে থাকে।"

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেসি।

২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাজয়ী মেসি আর্জেন্টিনার হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলেছেন। আলবিসেলেস্তের হয়ে ২১ বছরের ক্যারিয়ারে ১২৫ গোল করে তিনি এই মুহূর্তে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও।

ইন্টার মায়ামির অধিনায়ককে নিয়ে তাপিয়া বলেন, "আমাদের তাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। সে যেন ফুটবল খেলা উপভোগ করে যেতে পারে, আমরাও যেন তাকে খেলতে দেখে আনন্দ পেতে পারি। আর সে যেন নিজের জন্য যেটিকে সঠিক মনে করে, সেই সিদ্ধান্তই নেয়।"

এদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে রেখে দেওয়ার চেষ্টা করছেন তাপিয়া। চলতি বছরের শেষেই স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছিলেন স্কালোনি।

তাপিয়া বলেন, "আমার প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি, সবই স্কালোনি। আমি চাই সে চালিয়ে যাক, আমরা সবাই চাই সে চালিয়ে যাক। তবে তার সিদ্ধান্তকে আমাকে সম্মান করতে হবে। তাকে ভাবার সময় দিতে হবে এবং সে যেটিকে সঠিক সিদ্ধান্ত মনে করে, সেটিই নিতে দিতে হবে। সে যদি মনে করে তার আর প্রয়োজনীয় প্রেরণা নেই কিংবা ভবিষ্যতে সাফল্য পাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছে না, তাহলে তাকে জোর করে আটকে রাখতে পারি না।"

৪৮ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছেন- ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।

জাতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাপিয়া আরও বলেন, বিশ্বকাপের সময় দলটি আবারও পুরো আর্জেন্টাইন জাতিকে একত্রিত করেছে, "এটি সর্বকালের সেরা জাতীয় দল। জাতীয় দল পুরো আর্জেন্টাইন জনগণের জীবনে আনন্দ এনে দিয়েছে। এটি মানুষকে একটি দলের সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026