১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অনুশীলন শুরু করেছে রাজশাহী স্টারস এফসি

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের নারী ফুটবলে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছে রাজশাহী স্টারস এফসি। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে যাচ্ছে দেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এশিয়ার ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টারস এফসি।

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রিলিমিনারি স্টেজে অংশ নেওয়ার আগে শনিবার দেশের মাটিতে প্রথমবারের মতো অনুশীলনে নামে দলটি। সকাল থেকে বৃষ্টি থাকলেও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রায় দুই ঘণ্টার অনুশীলনে পূর্ণ প্রস্তুতির বার্তা দিয়েছে রাজশাহী।

দলে জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ও তারকা ফুটবলার থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের শারীরিক ও কৌশলগত প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের ক্লাব প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেওয়ার পাশাপাশি ইতিহাস গড়াই কোচের প্রধান লক্ষ্য। নারী ফুটবল লিগের সর্বশেষ আসরে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমও বড় মঞ্চে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন। আসন্ন টুর্নামেন্টে নারী ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে স্মরণীয় করে রাখতে প্রত্যয়ী রাজশাহীর এই ডিফেন্ডার।

আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজ। গ্রুপ 'এ'-তে বাংলাদেশের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসির প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল, স্বাগতিক সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি।

প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চে অংশ নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন ইতিহাস গড়তে চায় রাজশাহী স্টারস এফসি। দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে কাজ করছে দলটি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026