১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহারের অভিযোগ ফিফপ্রোর

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপ-সংক্রান্ত একটি কোম্পানির মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রেসিডেন্টের ক্ষমতার চরম অপব্যবহারের অভিযোগ তুলেছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহারের অভিযোগ ফিফপ্রোর

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপ-সংক্রান্ত একটি কোম্পানির মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রেসিডেন্টের ক্ষমতার চরম অপব্যবহারের অভিযোগ তুলেছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

বিশ্বজুড়ে ৭০টিরও বেশি খেলোয়াড় ইউনিয়নের সমন্বয়ে গঠিত ফিফপ্রো বলেছে, ফিফার বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ইনফান্তিনোর কর্মকান্ডে ফুটবলারদের ফিফার ওপর আস্থা মৌলিকভাবে ভেঙে গেছে।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনায় ভুল হয়েছিল। তবে তারা জোর দিয়ে জানিয়েছে, বুধবার মরক্কোতে অনুষ্ঠিত ব্যবস্থাপনা বোর্ডের সভায় উপস্থিত সদস্যদের কাছ থেকে ইনফান্তিনো পূর্ণ সমর্থন পেয়েছেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ফিফার ওই বক্তব্যের ধরন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিফপ্রো। সংগঠনটি বলেছে : "এফএফই পরিকল্পনা প্রত্যাহার করা অনিবার্য ছিল। কিন্তু প্রস্তাবটি প্রত্যাহার করলেই এর মাধ্যমে যে বিষয়গুলো প্রকাশ্যে এসেছে, সেগুলো মুছে যায় না।

এমন একটি পরিকল্পনা, যা বিশ্বকাপের মালিকানা ও পরিচালনব্যবস্থাকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারত এবং প্রজন্মের পর প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তোলা প্রতিযোগিতাগুলোকে বাণিজ্যিকীকরণের পথে নিয়ে যেতে পারত, তা গোপনে তৈরি করা হয়েছিল, বন্ধ দরজার আড়ালে আলোচনা করা হয়েছিল এবং ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন, খেলোয়াড় ও ফুটবলের স্বীকৃত অংশীজনেরা এর অস্তিত্ব সম্পর্কে জানার আগেই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল।"

"এটি শুধু পরিচালনব্যবস্থার ব্যর্থতা নয়, এটি প্রেসিডেন্টের ক্ষমতার চরম অপব্যবহার। এফএই প্রত্যাহারের ফলে একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নেওয়া ঠেকানো গেছে। কিন্তু এমন একটি প্রস্তাবের কারনে ফিফার উপর সেই আস্থা এখন মৌলিকভাবে ভেঙে গেছে।"

"এই সংস্কার এখন অপরিহার্য। কিন্তু এগুলো ভবিষ্যতের দায়িত্ব; অতীতের দায়মুক্তি নয়।"

"খেলোয়াড়েরা এই সংকট তৈরি করেনি। তারা নিশ্চিত করবে, এই সংকট থেকে ফুটবল যেন আরও শক্তিশালী প্রতিষ্ঠান, আরও কার্যকর সুরক্ষা ব্যবস্থা এবং খেলাটির প্রয়োজনীয় আস্থার যোগ্য নেতৃত্ব নিয়ে বেরিয়ে আসে।" পরিচালনব্যবস্থায় সংস্কারের দাবিগুলো তুলে ধরে ফিফপ্রো ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের কাছেও একটি চিঠি পাঠিয়েছে।

প্রেস অ্যাসোসিয়েশনের হাতে আসা ওই চিঠিতে বলা হয়েছে, "ফিফা সভাপতির পদ প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য, সেগুলোকে পাশ কাটানোর জন্য নয়। বিশ্বকাপ কোনো সভাপতির ব্যক্তিগত সম্পদ নয়। ফিফাও নয়। এগুলো ফুটবলের স্বার্থে আমানত হিসেবে সংরক্ষিত।"

ফিফপ্রো'র চিঠিতে বলা হয়েছে, এফএফই প্রস্তাবটি যেভাবে পরিচালনা করা হয়েছে, তা যথাযথ পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার বৃহত্তর একটি ধারাবাহিকতার অংশ। উদাহরণ হিসেবে তারা হাইড্রেশন বিরতি চালুর বিষয়টিও উল্লেখ করেছে।

ফিফপ্রো বলেছে, হাইড্রেশন বিরতিকে 'খেলোয়াড়দের স্বাস্থ্যের' স্বার্থে নেওয়া পদক্ষেপ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি প্রকৃত কল্যাণমূলক ব্যবস্থা হওয়ার চেয়ে এফএফই ধরনের বিনিয়োগকারীদের ভবিষ্যৎ বাণিজ্যিক সুবিধা নেওয়ার সম্ভাবনা যাচাইয়ের পরীক্ষামূলক উদ্যোগের কাছাকাছি বলে মনে হয়েছে।

বিশ্বকাপ শুরুর এক দিন আগে খেলোয়াড়দের সংগঠনটি ফিফার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। তবে গ্রাফস্ট্রমকে পাঠানো চিঠিতে ফিফপ্রো বলেছে , "এফএফই পর্বটি দেখিয়েছে, প্রতিশ্রুতিগুলো যতই সাধুবাদ পাক না কেন, একজন ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন, তখন সেগুলো পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকলে ওই প্রতিশ্রুতির মূল্য কমে যায়।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026