১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের পারফরমেন্সে হতাশ সিমন্স

BSSঢাকা

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ইনিংস ও ৩৮ রানের হারে হতাশ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সিমন্স।

প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের পারফরমেন্সে হতাশ সিমন্স

ঢাকা, ৮ আগস্ট ২০২৬ (বাসস) : দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ইনিংস ও ৩৮ রানের হারে হতাশ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সিমন্স।

তিনি জানান, টেস্ট ম্যাচের আগে এখনও তিনদিন সময় আছে। এসময়ের মধ্যে প্রথম টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে।

প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরির কল্যাণে ২৬৩ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। মিরাজের অপরাজিত ১০৯ রানের পর বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ ও সাদমান ইসলাম ৩১ রান করেন।

প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তুললে ৯২ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সেশনে ৫ ওভার ব্যাট করে ১৯ রান তুলতেই দুই ব্যাটারকে হারায় টাইগাররা। ৮ উইকেট হাতে নিয়ে তখনও ৭৩ রানে পিছিয়ে ছিল তারা।

তৃতীয় দিন অস্ট্রেলিয়ার পেসার ক্যাম্পবেল থমসনের তোপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। প্রথম সেশনের আগেই ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ওপেনার তানজিদ হাসানের ২২ রান ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

বাংলাদেশ ব্যাটারদের এমন বাজে পারফরমেন্সে হতাশ সিমন্স। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় সিমন্স বলেন, 'প্রস্তুতি ম্যাচের আগে যে তিন দিন আমরা পেয়েছিলাম, সেখানে আমাদের ভালো কাজ হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। যেভাবে আমরা আউট হয়েছি, এটা ভালো কিছু না।'

তবে টেস্ট ম্যাচের আগে নিজেদের ভুল কাটিয়ে উঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সিমন্স। তিনি বলেন, 'টেস্ট ম্যাচে যা করতে হবে, সেসব কাজ করার জন্য আমরা তিন দিন সময় পাচ্ছি। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি ও টেস্ট ম্যাচের অপেক্ষায় আছি।'

২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে হারের স্বাদ দেন অস্ট্রেলিয়া একাদশের ক্যাম্পবেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তিনটি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। ডারউইনে ১৩ আগস্ট থেকে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ডারউইনেই টেস্ট খেলেছিল টাইগাররা।

ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট থেকে শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026