১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

১ ভোটে ক্যারিকে পেছনে ফেলে বর্ষসেরা হেড

BSSঢাকা

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : মাত্র ১ ভোটের ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ায় 'অ্যালান বোর্ডার মেডেল' জিতেছেন হেড।

১ ভোটে ক্যারিকে পেছনে ফেলে বর্ষসেরা হেড

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : মাত্র ১ ভোটের ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ায় 'অ্যালান বোর্ডার মেডেল' জিতেছেন হেড।

২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত হওয়া পারফরমেন্স বিবেচনায় এই নির্বাচন করা হয়। সেই সুবাদে হেড ১৫৩, ক্যারি ১৫২ এবং স্টার্ক ১৫০ ভোট পান। টানা দ্বিতীয়বার ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একাধিকবার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন হেড। এর আগে এই কীর্তি গড়েন রিকি পন্টিং-মাইকেল ক্লার্ক-স্টিভেন স্মিথ (চারবার করে), ডেভিড ওয়ার্নার (তিনবার) ও শেন ওয়াটসন (দুই বার)।

ব্রিজবেনে আজ এক অনুষ্ঠানে হেডকে মেডেল প্রদান করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার নিজেই। বর্ষসেরা হয়ে হেড বলেন, 'অ্যালান বোর্ডারের কাছ থেকে মেডেল পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি।'

তিনি আরও বলেন, 'ভাবতে বেশ ভালো লাগছে, আমি দুটি মেডেল পেয়েছি। আমার সন্তানেরা ২০ বছর পর সেগুলো দেখতে পারবে। আমি এগুলোর বিষয়ে তাদের বলতে পারব।'

ঘরের মাঠে গত অ্যাশেজ সিরিজে তিন সেঞ্চুরিতে ৬২৯ রান করেন হেড। পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রানের ইনিংস খেলেন তিনি। 'শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার' নির্বাচিত হন স্টার্ক। প্রয়াত স্পিন কিংবদন্তি ওয়ার্নের বাবা কিথের কাছ থেকে পুরস্কার নেন তিনি। এছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন মিচেল মার্শ এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হন টিম ডেভিড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026