১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী বল করেছে : হাসান

BSSঢাকা

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী বোলিং করেছে বলে মস্তব্য করেছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।

বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী বল করেছে : হাসান

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী বোলিং করেছে বলে মস্তব্য করেছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।

হাসানের মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বল হাতে ভালো শুরু করেছে বাংলাদেশ। লাইন-লেন্থ অনুযায়ী বল করেছে বোলাররা।

তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৩ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়া একাদশকে ৩৫৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়েছে বাংলাদেশ। দিন শেষে ২ উইকেটে ১৯ রান তুলেছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশের লিড আটকাতে না পারলেও বোলাররা ভালো বল করেছে বলে জানান প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার হাসান।

দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবিকে পাঠানো ভিডিও বার্তায় হাসান বলেন, 'সব মিলিয়ে আমার কাছে মনে হয়, আমরা খুব ভালো শুরু করেছি। বোলাররা দারুণ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছে। এখানকার কন্ডিশনে ভালো বাউন্স ও সুইং রয়েছে। বোলিং ইউনিট হিসেবে আমরা সবাই ভালো করার চেষ্টা করেছি। আমার কাছে ইংল্যান্ডের কন্ডিশন আর অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে অনেক মিল রয়েছে।'

১৯ ওভার বল করে ৪২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার হাসান। এছাড়াও তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। পাশাপাশি ১টি করে উইকেট শিকার ছিল খালেদ আহমেদ ও এবাদত হোসেনের।

নিজের বোলিং পারফরমেন্স নিয়ে হাসান বলেন, 'আমি নতুন ও পুরোনো দুই বলেই বোলিং উপভোগ করি। সব সময় চেষ্টা করি লাইন-লেন্থ ও সুইং বজায় রেখে বল করতে। নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার মানসিকতা নিয়ে বল করি এবং সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026