১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তান সিরিজে ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন পোপ-কার্স ও লরেন্স

BSSঢাকা

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : ওলি পোপ-ব্রাইডন কার্স ও ড্যান লরেন্সকে ফিরিয়ে এনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তান সিরিজে ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন পোপ-কার্স ও লরেন্স

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ (বাসস) : ওলি পোপ-ব্রাইডন কার্স ও ড্যান লরেন্সকে ফিরিয়ে এনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গেল বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন পোপ। বাজে ফর্মের কারণে গত অ্যাশেজের তৃতীয় টেস্টের পর দল থেকে বাদ পড়েন তিনি। ২০১৮ সালে অভিষেকের পর দেশের হয়ে ৬৪ টেস্টে ৯ শতক ও ১৬ অর্ধশতকে ৩ হাজার ৭৩২ রান করেছেন পোপ।

পোপের মতো গত অ্যাশেজে সর্বশেষ টেস্ট খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার কার্স। কনুই ও কবজির চোটে অ্যাশেজের পর থেকে দলের বাইরে ছিলেন তিনি। ইনজুরির কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে পড়েন কার্স। কাউন্টি টি-টোয়েন্টি দিয়ে গত জুলাইয়ে মাঠে ফেরেন তিনি।

২০২৪ সালে টেস্টে পথচলা শুরুর পর ১৪ ম্যাচে ৫৮ উইকেট ও ৩৫৭ রান করেছেন এই ডান-হাতি পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর আবারও ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন লরেন্স। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ৬৫ দশমিক ৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮৮ রান করেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন লরেন্স। ২০২১ সালে টেস্ট আঙিনায় পা রাখার পর ১৪ ম্যাচে ৬৭১ রান ও ৩ উইকেট নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেলকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব শুরু করবেন জো রুট।

পাকিস্তান সিরিজের দল নির্বাচনের সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। আরও ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক। আগামী ডিসেম্বরে ফ্লেমিং দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত কোচ হিসেবে থাকবেন ট্রেসকোথিক।

আগামী ১৯ আগস্ট থেকে হেডিংলিতে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড- পাকিস্তান। এরপর লর্ডসে ২৭ আগস্ট থেকে দ্বিতীয় এবং ৯ সেপ্টেম্বর থেকে এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু'দল।

পাকিস্তান সিরিজের জন্য প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026