৬ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের

BSSঢাকা

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল। আজ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ।

পিটারমারিজবার্গে প্রথমে ব্যাট করে ওপেনার সাথী রানির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন সাথী। এছাড়া মিষ্টি সাহা ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার মিয়ানি স্মিত-লুয়ান্ডা এনজুজা- ওয়াইনগার্ড ও আলেক্সজান্দ্রা ক্যান্ডলার ১টি করে উইকেট নেন।

জবাবে ২ রান তুলতেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার ইয়াসমিন খানকে ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁ-হাতি স্পিনার ফাতেমা জাহান। এরপর দ্বিতীয় উইকেটে ১০০ বলে ১৪৬ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দেন ওপেনার ক্যান্ডলার ও ফে টুনিক্লিফ।

৪৯ বলে ৮২ রান তুলে বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম পিংকির শিকার হন টুনিক্লিফ। অন্যপ্রান্তে ক্যান্ডলার ৬৫ ও স্মিত ৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

ফাতেমা ৩৩ রানে ও পিংকি ২৭ রানে ১টি করে উইকেটন নেন। আগামী ৯ আগস্ট ডারবানে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু'দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

8/6/2026

পদকের স্বপ্ন নিয়ে চীনে যাচ্ছে স্কেটিং দল

পদকের স্বপ্ন নিয়ে চীনে যাচ্ছে স্কেটিং দল

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে আজ চীনের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ২২ জন স্কেটার।

8/6/2026

কাল থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট : ক্রীড়া প্রতিমন্ত্রী

কাল থেকে জাতীয় স্টেডিয়ামে থাকবে মোবাইল কোর্ট : ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : স্টেডিয়াম এলাকার অনিয়ম, অবৈধ দখল, মাদক ও ছিনতাই রোধে শুক্রবার থেকেই মাঠে নামছে মোবাইল কোর্ট। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বর্তমান জরাজীর্ণ ও নিরাপত্তাহীন পরিবেশ দেখে চরম হতাশা প্রকাশ করে এই অভিযানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়াম পাড়াকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে...

8/6/2026

বাংলাদেশ সিরিজে অনেক কিছুই অজানা হ্যাজেলউডের

বাংলাদেশ সিরিজে অনেক কিছুই অজানা হ্যাজেলউডের

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। বাংলাদেশের বেশিরভাগ টেস্ট ক্রিকেটারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকায়, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ধারণা নেই বলে জানান তিনি। তবে খেলা চলাকালীন পরিস্থিতি বুঝে পরিকল্পনা সাজানোর নকশা কষেছেন হ্যাজেলউড।

8/6/2026

পোলার্ডকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাটলারের

পোলার্ডকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাটলারের

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জশ বাটলার।

8/6/2026

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে : মিরাজ

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে : মিরাজ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ১০৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে এসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার শতকে প্রথম দিন ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

8/6/2026

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তার এই সফর।

8/6/2026

তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান

তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : দীর্ঘ তিন বছর ও আট ম্যাচ পর বিদেশের মাটিতে টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করল পাকিস্তান।

8/6/2026