১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশ সিরিজে অনেক কিছুই অজানা হ্যাজেলউডের

BSSঢাকা

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। বাংলাদেশের বেশিরভাগ টেস্ট ক্রিকেটারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকায়, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ধারণা নেই বলে জানান তিনি। তবে খেলা চলাকালীন পরিস্থিতি বুঝে পরিকল্পনা সাজানোর নকশা কষেছেন হ্যাজেলউড।

বাংলাদেশ সিরিজে অনেক কিছুই অজানা হ্যাজেলউডের

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। বাংলাদেশের বেশিরভাগ টেস্ট ক্রিকেটারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকায়, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ধারণা নেই বলে জানান তিনি। তবে খেলা চলাকালীন পরিস্থিতি বুঝে পরিকল্পনা সাজানোর নকশা কষেছেন হ্যাজেলউড।

২০১৭ সালে সর্বশেষ টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। ঐ সিরিজে খেলা মুশফিকুর রহিম, মোমিনুল হক ও তাইজুল ইসলামের বিপক্ষে খেলেছেন হ্যাজেলউড। বাংলাদেশের এই তিন ক্রিকেটার ছাড়া বর্তমান দলের আর কোন খেলোয়াড় সর্ম্পকে ধারণা নেই তার।

এছাড়াও বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের ভেন্যু ডারউইন নিয়েও কোন ধারণা নেই হ্যাজেলউডের। কারণ এই ভেন্যুতে সর্বশেষ ২০০৪ সালে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। এরপর ডারউইনের ভেন্যুতে আরও কখনও টেস্ট ম্যাচ হয়নি।

'আনপ্লেয়েবল পডকাস্ট'কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেন, 'সিরিজটা শুরু করার আগে অনেক কিছুই অজানা। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই অবস্থায় প্রতিপক্ষ কেমন হবে। অনেক কিছুই অজানা, তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর।'

ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশের খেলোয়াড়দের সর্ম্পকে ধারণা নিচ্ছেন হ্যাজেলউড। তিনি বলেন, 'ভিডিও ফুটেজ দেখে ব্যাটারদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে নেমে পরিস্থিতি বুঝে নিয়ে নতুন পরিকল্পনার প্রয়োজনও হতে পারে, যা সব সময়ই ব্যতিক্রমী ও নতুনত্বের স্বাদ দিয়ে থাকে।'

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট দিয়ে ২০০৩ সালে ডারউইনের অভিষেক হয়। এরপর ঐ ভেন্যুতে ২০০৪ সালে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল অসিরা।

হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন না হ্যাজেলউড। গত এপ্রিল-মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই ডান-হাতি পেসার।

টেস্টে যথেষ্ট সময় থাকায় খাপ খাইয়ে নেওয়ার সুযোগ থাকে বলে জানান হ্যাজেলউড, 'টেস্টে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় পাওয়া যায়। প্রথম স্পেলের অর্ধেকটা পার করে দেওয়ার পর মনে হতে পারে, এবার নতুন কিছু চেষ্টা করা যাক। কিন্তু টি-টোয়েন্টিতে সময় পাওয়া যায় না। ভুল হলেই চার-ছক্কা হজম করতে হয়।' বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ৩শ উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে হ্যাজেলউড। মাত্র ৫ উইকেট প্রয়োজন তার। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার আটজন বোলার ও ছয়জন পেসার টেস্টে ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026