১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে : মিরাজ

BSSঢাকা

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ১০৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে এসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার শতকে প্রথম দিন ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের লড়াকু সেঞ্চুরি আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে বলে জানান মিরাজ।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে মিরাজ বলেন, 'যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, তাই এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দিবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে আমার জন্যই ভালো হবে। পাশাপাশি দলের জন্যও ভালো হবে।'

ডারউইনের মারার ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ক্রিজে আসেন মিরাজ। সতীর্থদের সাথে ছোট-ছোট জুটি গড়েন তিনি। তারপরও ১৯৪ রানে নবম উইকেট হারিয়ে ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষ উইকেটে খালেদ আহমেদের সাথে ৬৯ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।

শেষ ব্যাটার হিসেবে খালেদ আউট হলেও, ১০৯ রানে অপরাজিত থেকে যান মিরাজ। তার ১৪১ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা ছিল।

নিজের লড়াকু ইনিংস নিয়ে মিরাজ বলেন, 'প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে।'

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাট করা কঠিন ছিল বলে জানান মিরাজ। তিনি বলেন, 'আমার জন্য কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি উইকেটের সাথে মানিয়ে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ারও চেষ্টা করেছি।'

তিনি আরও বলেন, 'প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কিভাবে উইকেটের মানিয়ে নেওয়ায় যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।'

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে লড়বে দু'দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026