১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

BSSঢাকা

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তার এই সফর।

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তার এই সফর।

"সালাহ মোড : অন", সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্টের সঙ্গে ৩৪ বছর বয়সী মিশরীয় তারকার ব্যক্তিগত বিমানে বসে ট্রাবজোনস্পোরের নীল ও মেরুন রঙের হোম জার্সি পরা ছবি প্রকাশ করেছে ক্লাবটি। তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলের ক্লাবটি মঙ্গলবার জানায়, লিভারপুলে নয় মৌসুম কাটিয়ে এবং ক্লাবটির হয়ে সমানসংখ্যক শিরোপা জেতার পর বিদায় নেওয়া সালাহর সঙ্গে তারা আলোচনা শুরু করেছে।

ইস্তাম্বুলে পৌঁছানোর পর শত শত উচ্ছ্বসিত সমর্থক সালাহকে স্বাগত জানান বলে এএফপি নিশ্চিত করেছে। এ সময় ট্রাবজোনস্পোর সমর্থক আবদুল করিম ইয়ারভান এএফপিকে বলেন, "আমি সরাসরি রাতের শিফট শেষ করে এখানে এসেছি। আর এখন মোহাম্মদ সালাহর জন্য আরও একটি নির্ঘুম রাত কাটাতেও আমি প্রস্তুত।"

গতকাল ইস্তুম্বুলে সালাহর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর দিনের শেষ দিকে তিনি ট্রাবজোনে উড়ে যাবেন।

রাইট উইঙ্গার সালাহ দুই মৌসুমের চুক্তিতে সই করবেন, যেখানে তৃতীয় মৌসুম বাড়ানোর সুযোগও থাকবে। তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো (১ কোটি ৯৬ লাখ ডলার) আয় করবেন তিনি।

ট্রাবজোনে পৌঁছে সালাহ বলেন, "আমি সত্যিই খুব খুশি... এবং দলের সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছি। আমি যেখানেই যাই, সবসময় জিতি অথবা জেতার চেষ্টা করি। আশা করি লিগে এবং ইউরোপেও আমরা কিছু অর্জন করতে পারব।"

এ সময় ক্লাবটি এক্সে পোস্ট করে তাকে স্বাগত জানায়, "স্বাগতম, মিশরীয় রাজা।"

সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ, যা ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল।

প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩। এর মধ্যে লিভারপুলের হয়ে করেছেন ১৯১টি। সর্বকালের তালিকায় ইংল্যান্ডের তিন তারকা অ্যালান শিয়েরার, হ্যারি কেন ও ওয়েইন রুনির পর তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

গত মৌসুমে লিভারপুল দলে সালাহ নিজের সেরা ছন্দে ছিলেন না। লিগে মাত্র সাতটি গোল করেন তিনি।

সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন সালাহ। তার নৈপুণ্যে মিশর ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছিল। তবে দুই গোলের লিড নষ্ট করে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হতাশাজনক হারে বিদায় নেয় তারা। পরে আর্জেন্টিনা ফাইনালে হেরে রানার্সআপ হয়। ট্রাবজোনস্পোরের সুপার লিগের প্রতিদ্বন্দ্বী বেসিকটাসের সঙ্গেও সালাহর আলোচনার গুঞ্জন ছিল।

গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোনস্পোর। বেসিকটাসের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে থেকে তারা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

মিশরের হয়ে ১১৯ আন্তর্জাতিক ম্যাচে ৬৬ গোল করেছেন সালাহ। আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026