১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মিরাজের লড়াকু সেঞ্চুরিতে প্রথম দিন ২৬৩ রানে অলআউট বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার লড়াকু সেঞ্চুরিতে আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৭৫.৫ ওভার ব্যাট করে ২৬৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিরাজ ১০৯ রানে অপরাজিত ছিলেন।

মিরাজের লড়াকু সেঞ্চুরিতে প্রথম দিন ২৬৩ রানে অলআউট বাংলাদেশ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার লড়াকু সেঞ্চুরিতে আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৭৫.৫ ওভার ব্যাট করে ২৬৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিরাজ ১০৯ রানে অপরাজিত ছিলেন।

জবাবে প্রথম দিন শেষে ১২ ওভারে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ২১২ রানে পিছিয়ে স্বাগতিকরা।

ডারউইনের মারার ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফিরেন ওপেনার তানজিদ হাসান।

দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম ও মোমিনুল হক। ৪টি চারে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন সাদমান। উইকেটে সেট হয়ে ৩টি চারে ১৬ রানে বিদায় নেন মোমিনুল। পাঁচ নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই থামেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এতে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

পঞ্চম উইকেটে ৪৪ রান যোগ করে বাংলাদেশের রান ১শ পার করেন শান্ত ও উইকেটরক্ষক অমিত হাসান। ৫ রানের ব্যবধানে বিদায় নেন শান্ত ও অমিত। ৭টি চারে শান্ত ৩৭ ও অমিত ১৬ রান করেন।

১১০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে চাপমুক্ত করার চেষ্টা করেন মিরাজ ও সৌম্য সরকার। ৪৮ রানের জুটি গড়ে দলের রান দেড়শ পার করেন তারা। ২টি চারে ১৬ রানে থামেন আট নম্বরে নামা সৌম্য। দলীয় ১৫৮ রানে সৌম্যর বিদায়ের পর অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ৩০ এবং নবম উইকেটে হাসান মাহমুদের সাথে ৬ রান যোগ করেন মিরাজ। তাইজুল ১০ ও হাসান ৪ রানে ফিরলে ১৯৪ রানে নবম উইকেট পতনে ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু সেটি হতে দেননি অন্যপ্রান্তে ৫৬ রানে অপরাজিত থাকা মিরাজ।

শেষ ব্যাটার খালেদ আহমেদকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মিরাজ। ৭৩তম ওভারের তৃতীয় ডেলিভারিতে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ১২৮ বল খেলা মিরাজ। এসময় ১০টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

শেষ পর্যন্ত ৭৬তম ওভারের পঞ্চম বলে খালেদ আউট হলে ২৬৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১টি করে চার-ছক্কায় ১৫ রানে থামেন খালেদ।

১১টি চার ও ৪টি ছক্কায় ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। অফ-স্পিনার কোরি রকিচ্চলি ৮৩ রানে ৬ উইকেট নেন।

দিনের শেষ ভাগে নিজেদের প্রথম ইনিংস শুরু করে ১ রানে ২ উইকেট হারায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দ্বিতীয় ওভারে স্বাগতিক ওপেনার স্যাম কনস্টাসকে ১ রানে উইকেটরক্ষক অমিতের ক্যাচে পরিণত করেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।

পরের ওভারে আরেক ওপেনার ক্যাম্পবেল কেলাওয়েকে শূন্য রানে বোল্ড করেন তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপ। প্যাটারসন ২৬ ও ফিলিপ ২২ রানে অপরাজিত আছেন।

হাসান ও তাসকিন ১টি করে উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026