৬ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

BSSঢাকা

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশ কেএফএর কার্যালয়ে তল্লাশির পর বেশ কিছু নথি জব্দ করেছে। সাবেক কোচ হং মিয়ং-বোর নিয়োগ কাজে বাঁধা দেওয়ার অভিযোগের তদন্ত চলছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। ৫৭ বছর বয়সী হং গত জুনে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া।

২০২৪ সালে হংকে নিয়োগ দেওয়ার পর থেকেই কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে দলটি শেষ ৩২-এর নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর সেই সমালোচনা আরও তীব্র হয়েছে।

সিউল পুলিশ জানিয়েছে, আর্থিক অপরাধ তদন্তকারীরা হং মিয়ং-বোকে নিয়োগের সময় কাজে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেএফএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যন্তরীণ নিয়ম লঙ্ঘন করে হংকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনুচিতভাবে হস্তক্ষেপ করেছিলেন কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ২০২৬ বিশ্বকাপের দলটিকে "সোনালি প্রজন্ম" হিসেবে আখ্যায়িত করেছিল। সাবেক টটেনহ্যাম হটস্পার তারকা সন হিউং-মিন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে এবং সাবেক প্যারিস সেইন্ট-জার্মেই মিডফিল্ডার লি কাং-ইনকে নিয়ে গড়া দলটির কাছ থেকে ছিল অনেক প্রত্যাশা।

জুলাইয়ের শেষ দিকে আইনপ্রণেতাদের একটি কমিটির সামনে হাজির করা হয় হংকে। সেখানে তিনি দলের বাজে পারফরম্যান্সের পুরো দায় নিজের কাঁধে নেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক বিবৃতিতে দলের ব্যর্থতার জন্য নেতৃত্বের পর্যায়ে নিয়োগ পাওয়া অযোগ্য ব্যক্তিদের দায়ী করেন। তার বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে আনুগত্য ও গোষ্ঠীবাদ প্রভাব ফেলছে বলেও ইঙ্গিত ছিল।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে কেএফএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে সনকে বেঞ্চে রাখার হংয়ের সিদ্ধান্ত অনেক সমর্থককে হতবাক ও ক্ষুব্ধ করেছিল।

জুনে বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে হংকে সমর্থকদের "হং আউট!" স্লোগান ও দুয়োধ্বনি শুনতে হয়। তার পেছনে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা খেলোয়াড়দের অবশ্য সমর্থকরা করতালি দিয়ে স্বাগত জানান।

কী ভুল হয়েছিল, তা বুঝতে নিজেরও সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছিলেন হং।

গত মাসের সংসদীয় শুনানিতে আইনপ্রণেতারা আরও অভিযোগ তোলেন যে হংয়ের বেতন ছিল ৩৮০ কোটি ওন (২৬ লাখ মার্কিন ডলার)। জাতীয় দলের কোচদের ক্ষেত্রে যা তুলনামূলকভাবে উচ্চপর্যায়ের বেতন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তখন হং দাবি করেছিলেন, এই অঙ্কটি সঠিক নয়। তবে প্রকৃত বেতনের পরিমাণ প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

পোলার্ডকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাটলারের

পোলার্ডকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাটলারের

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জশ বাটলার।

8/6/2026

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে : মিরাজ

প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে : মিরাজ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : ১০৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে এসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার শতকে প্রথম দিন ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

8/6/2026

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

ট্রাবজোনস্পোরে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সালাহ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ বুধবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই তার এই সফর।

8/6/2026

তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান

তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : দীর্ঘ তিন বছর ও আট ম্যাচ পর বিদেশের মাটিতে টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করল পাকিস্তান।

8/6/2026

ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো

ক্ষমা চেয়ে সভাপতির পদ রক্ষা করলেন ইনফান্তিনো

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : বিতর্কিত প্রস্তাব থেকে পিছু হটে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এ কারনে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে "পূর্ণ সমর্থন" পেয়েছেন। বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছিল তা নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখপ্রকাশ করে কার্যত নিজের পদকে রক্ষা করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বোচ্চ ব্যক্তি ইনফান্তিনো।

8/6/2026

মিরাজের লড়াকু সেঞ্চুরিতে প্রথম দিন ২৬৩ রানে অলআউট বাংলাদেশ

মিরাজের লড়াকু সেঞ্চুরিতে প্রথম দিন ২৬৩ রানে অলআউট বাংলাদেশ

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার লড়াকু সেঞ্চুরিতে আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৭৫.৫ ওভার ব্যাট করে ২৬৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিরাজ ১০৯ রানে অপরাজিত ছিলেন।

8/6/2026

মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি

মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ (বাসস) : বুধবার জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। তার দল ইন্টার মায়ামি নিজেদের মাঠে ২০২৬ আসরের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে এ্যাথলেটিতকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে।

8/6/2026

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৬/২৭ মৌসুমের জন্য ধারে আয়াক্সে যোগ দিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। মঙ্গলবার এই দলবদরের ঘোষণা দেওয়া হয়। "আয়াক্স বার্সেলোনা ও মার্ক টের স্টেগেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে," এক বিবৃতিতে জানিয়েছে ডাচ ক্লাবটি।

8/5/2026