১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা

BSSঢাকা

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে পরিচালনা করা কোচ বাবিস্তাকে মরক্কোর ক্লাব আরএস বেরকানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।

৫৬ বছর বয়সী এই কোচের আসল নাম পেদ্রো লেইতাও ব্রিতো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দেকে তিনি শেষ ৩২-এ নিয়ে গিয়েছিলেন।

গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল ব্লু শার্কস'রা। এরপর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা। বেরকানে জানিয়েছে, বাবিস্তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেপ ভার্দে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার আগের অভিজ্ঞতার সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই ক্লাবে মুইন শাবানির স্থলাভিষিক্ত হয়েছেন বাবিস্তা। শাবানি সম্প্রতি তিউনিসিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন।

বাবিস্তা জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করে যাবেন কি না, সে বিষয়ে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এখনো কোনো ঘোষণা দেয়নি। গত মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল বেরকানে। পাশাপাশি তারা সিএএফ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠেছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026