১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল

BSSঢাকা

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে আলোচনা আরও জোরদার করেছে আর্সেনাল, মঙ্গলবার বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে আলোচনা আরও জোরদার করেছে আর্সেনাল, মঙ্গলবার বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গিমারায়েসের জন্য সম্প্রতি ৭ কোটি পাউন্ড প্রস্তাব দিয়েছিল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। এবার আরও বাড়ানো প্রস্তাব নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল।

ইংল্যান্ডের ফরোয়ার্ড মরগান রজার্সকে দলে নিতে চেলসির করা ব্রিটিশ রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডের প্রস্তাবের সঙ্গে পাল্লা না দেওয়ার সিদ্ধান্তের পর নিউক্যাসল অধিনায়ক গিমারায়েসকে পেতে আগ্রহী আর্সেনাল।

২৮ বছর বয়সী গিমারায়েস গত মৌসুমে নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ গোল করেছেন এবং ৮টি গোলে এ্যাসিস্ট করেছেন।

২০২২ সালে লিঁও থেকে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে গিমারায়েসকে দলে নিয়েছিল নিউক্যাসল। গত বছর দলবদলের শেষ সময়ের ঠিক আগে আলেকজান্ডার ইসাককে নিয়ে দীর্ঘায়িত দলবদল নাটকের পুনরাবৃত্তি এড়াতে চায় তারা।

ইসাক গত বছর অ্যানফিল্ডে যাওয়ার পথ সুগম করতে নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কার্যত ধর্মঘটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি।

গত সপ্তাহে নিউক্যাসল কোচের পদ ছাড়ার আগে এডি হাও স্বীকার করেছিলেন, মৌসুমের বিরতিতে গিমারায়েসকে হারানোর আশঙ্কা তাকে উদ্বিগ্ন করছিল।

জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ছুটি কাটিয়ে গিমারায়েস স্পেনে নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

তবে ২৩ আগস্ট ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিউক্যাসলের প্রিমিয়ার লিগ অভিযান শুরু হওয়ার সময় গিমারায়েসকে দলে পাওয়া ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।

২১ আগস্ট এমিরেটস স্টেডিয়ামে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্সেনাল।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা গিমারায়েসকে নিয়ে নিজের আগ্রহের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন, খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে ক্লাবটি খুবই সক্রিয় এবং আমরা যা করতে চাই, সে ব্যাপারে খুবই উচ্চাকাঙ্খী।

তিনি বলেন, "দলের ভেতরে প্রতিযোগিতা বাড়াতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে, দলে যে বিষয়গুলো নেই, সেগুলো আমরা চিহ্নিত করছি।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026