১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

BSSঢাকা

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দলকে নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব।

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দলকে নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া।

এইচপি দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারী।

জাতীয় দলের জার্সিতে ৪৮ টি-টোয়েন্টিতে ৯৭৭ রান ও ৬ উইকেট শিকার করেছেন সাব্বির। ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন সাব্বির। গত আসরে আবাহনী লিমিটেডের হয়ে ১১ ম্যাচে ১৮৮ রান করেছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শামীমের। ব্যাট হাতে ৬২১ রান করেছেন তিনি। গত মাসেই চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন শামীম।

এছাড়াও সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলা দুই পেসার আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন। ১৩ টি-টোয়েন্টিতে রনি ৬ উইকেট ও ৫৮ রান করেন। প্রায় ৮ বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন রনি।

গত মাসে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকলাইনের। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৪ উইকেট ও ১৩ রান করেন তিনি।

তরুণ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার জিসান আলম ও জাওয়াদ আবরারকে।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ'টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টি শেষে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এইচপি দল : এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন।

মালয়েশিয়া দল : সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উন্নি, বিরানদিপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মাদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রাশান্ত মাধুকার, নাজমুস সাকিব, শারভিন মুনিয়াদি, আসলাম খান বিন মালিক, আহমেদ আকিল ওয়াহিদ, বিশ্ববারুবেন কুমার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026