৫ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইকবাল-ইফতেখারের নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ ইমার্জিং দলের

BSSঢাকা

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস): পেসার ইকবাল হোসেন ইমন ও ব্যাটার ইফতেখার হোসেন ইফতির নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে ২৬ রানে হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

ইকবাল-ইফতেখারের নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ ইমার্জিং দলের

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস): পেসার ইকবাল হোসেন ইমন ও ব্যাটার ইফতেখার হোসেন ইফতির নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে ২৬ রানে হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

গতরাতে প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করার সুযোগ পেয়ে ১৩৫ বলে ১৪৮ রানের সূচনা করে ইউএসএসএ। দুই ওপেনার লুডউইচ শুল্ড ৭১ বলে ৭২ এবং জেসন মুয়ারহেড ৭৩ বলে ৭৯ রান করেন।

দুই ওপেনারের পর ইউএসএসএ-এর হয়ে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ইউএসএসএ।

বাংলাদেশের ইমন ১০ ওভার বল করে ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন।

জবাবে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে ফেরান ইফতি ও মাহিদুল ইসলাম অঙ্কন।

৩৬ ওভারে ৩ উইকেটে বাংলাদেশ ১৮৬ রান করার পর আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। ঐ সময় বৃষ্টি আইনে ২৬ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আর খেলা না হলে বৃষ্টি আইনে জয় পায় বাংলাদেশ।

৫ চার ও ২ ছক্কায় ৮৬ বলে অপরাজিত ৭১ রান করেন ইফতি। ৩৮ বল খেলে ১ বাউন্ডারিতে অনবদ্য ৩৮ রান করেন অঙ্কন।

ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালের টিকিট পাবে। ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৬/২৭ মৌসুমের জন্য ধারে আয়াক্সে যোগ দিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। মঙ্গলবার এই দলবদরের ঘোষণা দেওয়া হয়। "আয়াক্স বার্সেলোনা ও মার্ক টের স্টেগেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে," এক বিবৃতিতে জানিয়েছে ডাচ ক্লাবটি।

8/5/2026

মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা

মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে পরিচালনা করা কোচ বাবিস্তাকে মরক্কোর ক্লাব আরএস বেরকানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।

8/5/2026

চেলসিতে মাডরিকের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

চেলসিতে মাডরিকের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : মিখাইলো মাডরিকের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন চেলসির কোচ জাবি আলোনসো। তবে ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পর এই উইঙ্গার প্রাক-মৌসুম ম্যাচে খেলতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

8/5/2026

ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তিকর সময়

ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তিকর সময়

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ও ফিফার অন্যান্য বড় প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করার পরিত্যক্ত পরিকল্পনাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের কারণে ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নি:সন্দেহে দুর্বল হয়েছে।

8/5/2026

আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরলেন রেনার্ড

আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরলেন রেনার্ড

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ২০১৫ সালের আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতানো কোচ হার্ভে রেনার্ড দ্বিতীয় মেয়াদে আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরেছেন। দেশটির ফুটবল ফেডারেশন (এফআইএফ) এ ঘোষণা দিয়েছে।

8/5/2026

নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল

নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে আলোচনা আরও জোরদার করেছে আর্সেনাল, মঙ্গলবার বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

8/5/2026

মৌসুম শুরুর আগে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের পজিশনগত দূর্বলতা

মৌসুম শুরুর আগে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের পজিশনগত দূর্বলতা

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের প্রয়োজন মিডফিল্ডার, লিভারপুলের উচিত একজন উইঙ্গার নেওয়া এবং চেলসির দরকার একজন গোলরক্ষক। আগামী ২২ আগস্ট থেকে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। তার আগে লিগের ২০ দলের দূর্বলতার জায়গা দেখে নেয়া যাক-

8/5/2026

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দলকে নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব।

8/4/2026