১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নতুন ক্লাবে যোগ দিতে চিলিতে পৌঁছেছেন ভোজিনিয়া

BSSঢাকা

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যাওয়া কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক গোলরক্ষক ভোজিনিয়া চিলিতে পৌঁছেছেন। কোলো-কোলোতে যোগ দিতে দেশটিতে এসেছেন তিনি।

নতুন ক্লাবে যোগ দিতে চিলিতে পৌঁছেছেন ভোজিনিয়া

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যাওয়া কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক গোলরক্ষক ভোজিনিয়া চিলিতে পৌঁছেছেন। কোলো-কোলোতে যোগ দিতে দেশটিতে এসেছেন তিনি।

৪০ বছর বয়সী ভোজিনিয়া সোমবার মেডিকেল পরীক্ষা শেষে ছয় মাসের চুক্তিতে সই করবেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। মঙ্গলবার থেকেই তার অনুশীলনে যোগ দেওয়ার কথা।

চিলির সংবাদমাধ্যম জানিয়েছে, কোলো-কোলো চিলির প্রিমেরা ডিভিশনের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে লড়াই করছে। ১৬ আগস্ট ও'হিগিন্সের বিপক্ষে ম্যাচে ভোজিনিয়ার অভিষেক হতে পারে।

নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলা কেপ ভার্দেকে শেষ ৩২-এ তুলতে ভোজিনিয়ার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। টুর্নামেন্টের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে অল্প ব্যবধানে হেরে যায় ছোট আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি।

গ্রুপ পর্বে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেন এবং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল কেপ ভার্দে। বিশ্বমঞ্চে দেশের সাফল্যে বড় ভূমিকা রাখেন ভোজিনিয়া।

বিশ্বকাপ শুরুর আগে ভোজিনিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী ছিল প্রায় ৫০ হাজার। জুনে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে স্পেনের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৭৪ লাখে পৌঁছে যায়।

ভোজিনিয়ার আসল নাম জোসিমার জোসে এভোরে দিয়াস। শুক্রবার কোলো-কোলোকে তার জার্সিতে ফুটবলীয় ডাকনাম 'ভোজিনিয়া' ব্যবহারের অনুমতি দেওয়া হয়। দক্ষিণ আমেরিকার দেশটির নিয়মে এমন ডাকনাম ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে তাকে।

'ভোজিনিয়া' নামটি জার্সিতে ব্যবহার করতে নিষেধাজ্ঞা আসতে পাওে, এমন আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি ততটা বিতর্কিত হয়নি। চিলির অন্য ক্লাবগুলোও কোলো-কোলোর অনুরোধে সম্মতি জানিয়েছে।

পর্তুগিজ ভাষায় 'ভোজিনিয়া' শব্দের অর্থ 'ছোট দাদি'। ছোটবেলায় রাস্তায় ফুটবল খেলতে গিয়ে হেরে গেলে কাঁদতে কাঁদতে দাদা-দাদির কাছে বাড়ি ফিরে যেতেন তিনি। তখন তার চেয়ে বয়সে বড় ছেলেরা তাকে এই ডাকনাম দিয়েছিল। সেই সময় দাদা-দাদির সঙ্গেই থাকতেন ভোজিনিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026