১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ থাকছেন পচেত্তিনো

BSSঢাকা

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বলে জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আর্জেন্টাইন এই কোচের সাথে যুক্তরাষ্ট্রের আগের চুক্তির মেয়াদ ২০২৬ ফিফা বিশ্বকাপের পর শেষ হয়ে গিয়েছিল।

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ থাকছেন পচেত্তিনো

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বলে জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আর্জেন্টাইন এই কোচের সাথে যুক্তরাষ্ট্রের আগের চুক্তির মেয়াদ ২০২৬ ফিফা বিশ্বকাপের পর শেষ হয়ে গিয়েছিল।

এবারের বিশ্বকাপে পচেত্তিনোর অধীনে শেষ ১৬-তে উঠেছিল যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এটাই ছিল দলটির প্রথম জয়। তবে শেষ ১৬-তে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ৪-১ গোলে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়।

এক বিবৃতিতে পচেত্তিনো বলেন, "গত দুই বছর ইউএস সকারের সঙ্গে একসঙ্গে কাজ করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে জাতীয় দলের কর্মসূচিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে।"

"বিশ্বকাপজুড়ে সমর্থকদের কাছ থেকে আমরা যে আবেগ ও সমর্থন পেয়েছি, তাতে এখানে কী সম্ভব, সে বিষয়ে আমাদের বিশ্বাস আরও শক্ত হয়েছে। ইউএস সকারের আরও অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত। একই সঙ্গে ফেডারেশনের অধীনে খেলোয়াড়, কোচ ও দলগুলোর বিকাশের পথ আরও শক্তিশালী করতে চাই।"

তিনি আরও বলেন, "আমরা এমন একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে চাই, যে দেশটি আমাদের এত উষ্ণভাবে স্বাগত জানিয়েছে, সেই দেশের খেলাধুলায় আমাদের অবদান যেন শুধু মাঠের ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না থাকে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন চুক্তির আওতায় পচেত্তিনো ও তার কোচিং স্টাফ জাতীয় দলের খেলোয়াড় তৈরির সামগ্রিক প্রক্রিয়া, যুব ফুটবল, কোচিং শিক্ষা, পেশাদার লিগগুলোর সঙ্গে সমন্বয় এবং অন্যান্য কারিগরি বিষয়গুলোর উন্নয়নেও পরামর্শ দেবেন।

পচেত্তিনো খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। দলের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনার কৃতিত্বও কেউ কেউ এই কোচকে দেন। তবে যেসব খেলোয়াড়ের পূর্ণ প্রতিশ্রুতি বা দায়বদ্ধতা নিয়ে তার সন্দেহ ছিল, তাদের কয়েকজনের সঙ্গে তার বিরোধও হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন মিলানের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান পুলিসিচ। এমনকি পুলিসিচকে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ্যে জানিয়েছিলেন পচেত্তিনো।

তার মেয়াদে গণমাধ্যমের সঙ্গে পচেত্তিনোর সম্পর্কও প্রশ্নের মুখে পড়ে। দলের নিয়মিত সংবাদকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কয়েক দফা বাকবিতন্ডা ও মতবিরোধের জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকাকালে পচেত্তিনোর রেকর্ড মোটামুটি সম্মানজনক- ১৮টি জয়, ১২টি হার ও একটি ড্র। তবে শুরুর দিকে তাকে কিছুটা কঠিন সময় পার করতে হয়েছে। ২০২৫ নেশন্স লিগে চতুর্থ স্থান অর্জন এবং গোল্ড কাপের ফাইনালে মেক্সিকোর কাছে হার ছিল তার সেই সময়ের ব্যর্থতার মধ্যে উল্লেখযোগ্য। অবশ্য গোল্ড কাপের পুরো টুর্নামেন্টেই তিনি ব্যাপকভাবে পরিবর্তিত দল নিয়ে খেলিয়েছিলেন।

তবে পচেত্তিনোর কিছু উজ্জ্বল মুহূর্তও ছিল। এবারের গ্রীষ্মের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত সূচনা এবং প্রীতি ম্যাচে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ছিল তার সাফল্যের অন্যতম দৃষ্টান্ত। উরুগুয়ের বিপক্ষে ওই জয়কে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের অন্যতম চমকপ্রদ ফল হিসেবেও বিবেচনা করা হয়।

তারপরও পচেত্তিনোকে মূলত একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের দায়িত্ব দিয়েই নিয়োগ দেওয়া হয়েছিল, ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ১৬-এর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া। তিনি সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। তবে ২০৩০ সালে সেই লক্ষ্য অর্জনের আরেকটি সুযোগ এখন তাকে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026