১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রুনো গিমারায়েসকে নিয়ে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিল নিউক্যাসল

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াতে আর্সেনালের প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে ধরে রাখতে চায় নিউক্যাসল। সেন্ট জেমস' পার্কের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে।

ব্রুনো গিমারায়েসকে নিয়ে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিল নিউক্যাসল

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াতে আর্সেনালের প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে ধরে রাখতে চায় নিউক্যাসল। সেন্ট জেমস' পার্কের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অধিনায়ককে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে আর্সেনাল।

বর্তমানে স্পেনের লা মাঙ্গায় প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্পে রয়েছেন গিমারায়েস।

সার্বিক বিবেচনায় অধিনায়ককে ধরে রাখতে চায় নিউক্যাসল। তার বর্তমান চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকার পাশাপাশি আরও এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগও রয়েছে ক্লাবটির হাতে।

এদিকে আরও বড় প্রস্তাব নিয়ে আবারও নিউক্যাসলের সঙ্গে যোগাযোগ করা হবে কি না, তা নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করছে আর্সেনাল।

২০২২ সালে ৪ কোটি পাউন্ডে লিঁও থেকে নিউক্যাসলে যোগ দেন গিমারায়েস। এরপর প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন এই মিডফিল্ডার।

রোববার ব্রাজিল ছেড়েছিলেন গিমারায়েস। তখন ব্যাপকভাবে খবর ছড়িয়েছিল, নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ দিতে তিনি লা মাঙ্গায় পৌঁছাবেন।

তবে নিউক্যাসলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই স্পেনের অনুশীলন ক্যাম্পে পৌঁছেছেন গিমারায়েস। এখন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গত সপ্তাহে নিউক্যাসলের সদ্য বিদায়ী কোচ এডি হাওকে "এই ক্লাবের রাজা" বলে অভিহিত করেছিলেন গিমারায়েস। সেন্ট জেমস' পার্কে হাওয়ের পদত্যাগের পরই এমন মন্তব্য করেন তিনি। আর হাওয়ের পদত্যাগের সময় গিমারায়েসকে নিয়ে আর্সেনালের আগ্রহের খবরও সামনে এসেছিল। সাবেক কোচের প্রশংসা করে গিমারায়েস ইনস্টাগ্রামে হাওয়ের একটি ছবির সঙ্গে লেখেন, "এই ক্লাবের রাজা!! আমাদের জন্য আপনি যা করেছেন, তার সবকিছুর জন্য ধন্যবাদ।

একসঙ্গে কাটানো সময়টা উপভোগ করতে পেরে আমি আনন্দিত। আমাকে আরও ভালো খেলোয়াড় ও মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ! আমাদের খেলোয়াড় হওয়ার সময়টা আমি কতটা উপভোগ করেছি, তা কোনো কথাতেই প্রকাশ করা সম্ভব নয়। ভবিষ্যতের জন্য আপনাকে অনেক শুভকামনা, কোচ।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026