১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দুর্নীতির দায়ে ৮ বছর নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের রেড্ডি

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : আইসিসি দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুর্নীতির দায়ে ৮ বছর নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের রেড্ডি

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : আইসিসি দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৫ সালের ২১ নভেম্বর থেকে রেড্ডির নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। ঐদিন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল তাকে।

আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ সালের 'আবুধাবি টি-টেন' লিগে দুর্নীতিমূলক কর্মকান্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বছর আবু ধাবিতে টি-টেন লিগে আইসিসিকে দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তদন্তের পর ২৬ বছর বয়সী রেড্ডির বিরুদ্ধে আনা তিনটি অপরাধের মধ্যে প্রথমটি বিধিমালার ২.১.১ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারায় বলা আছে- ম্যাচের ফলাফল, গতিপথ, পরিচালনা বা অন্য দিকে প্রভাবিত করার উদ্দেশ্যে পাতানো (ফিক্সিং), ষড়যন্ত্র করার সাথে সম্পর্কিত।

দ্বিতীয়টি ২.১.৪ ধারার অধীনে অন্য কোনো খেলোয়াড়কে ম্যাচ পাতানোর উদ্দেশ্যে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার সাথে জড়িত।

তৃতীয়টি ২.৪.৭ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধটি হলো- দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে বাধা দেওয়া। তদন্তের সঙ্গে সম্পর্কিত তথ্য ও বার্তা নিজের মোবাইল ফোন থেকে মুছে ফেলে তদন্তে বিঘ্ন ঘটানো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026