১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুল

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টকে সামনে রেখে ডারউইনের ভেন্যুতে প্রথম দিনের অনুশীলন নিয়ে খুশি বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুল

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টকে সামনে রেখে ডারউইনের ভেন্যুতে প্রথম দিনের অনুশীলন নিয়ে খুশি বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

টেস্ট ম্যাচ খেলতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ দল। ২০০৩ সালে সর্বশেষ অসিদের মাটিতে টেস্ট খেলেছিল টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

ঐ সফরের প্রথম টেস্টও ডারউইনে খেলেছিল বাংলাদেশ। ইনিংস ও ১৩২ রানে হেরেছিল তারা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট দিয়ে ২০০৩ সালে ভেন্যু হিসেবে ডারউইনের অভিষেক হয়। এরপর ঐ ভেন্যুতে আর মাত্র একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল অসিরা। ১৪৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ঐ ম্যাচের পর ডারউইনের ভেন্যুতে আর কোন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় অভিজ্ঞ স্পিনার তাইজুল জানান, ডারউইনে সুযোগ-সুবিধা ভালো হওয়ায় প্রথম দিনের অনুশীলন নিয়ে দলের সবাই খুশি।

তিনি বলেন, 'আমরা এখানে যে ধরণের সুযোগ-সুবিধা পাচ্ছি তাতে সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সব সুযোগ-সুবিধা খুব ভালো। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা এখানে করতে পেরেছি।'

অস্ট্রেলিয়ায় সফরে যাওয়ার পথে দীর্ঘ যাত্রা পথে একটি ট্রানজিটও পেয়েছে বাংলাদেশ দল। ঐ ট্রানজিটে বিশ্রাম পাওয়ায় দলের মধ্যে ক্লান্তিভাব নেই বলে জানান তাইজুল। তিনি বলেন, 'বাংলাদেশ থেকে যাত্রাটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ট্রানজিটে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে।'

আগামী ৫ আগস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। ৬ আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত টানা অনুশীলন করবে শান্ত-তাইজুলরা। ১৩ আগস্ট থেকে ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫টিতে হার ও ১টিতে জিতেছে টাইগাররা। ২০১৭ সালে আগস্টে মিরপুরে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের ঐ সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026