১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিল ওয়েলস

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের অংশীদারিত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে প্রথম দেশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করলো ওয়েলস।

প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিল ওয়েলস

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের অংশীদারিত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে প্রথম দেশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করলো ওয়েলস।

পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের প্রস্তাবে সমর্থন দিলে সংস্থাটির ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে প্রত্যেককে ৪ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো।

তবে তিনটি মহাদেশীয় কনফেডারেশনের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন তিনি।

সোমবার ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) জানিয়েছে, ২০২৭ সালের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত নির্বাচনে তারা ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন করবে না।

এক বিবৃতিতে এফএডব্লিউ বলেছে, "২০২৭-২০৩১ মেয়াদে ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি আমাদের সমর্থন প্রত্যাহারের বিষয়টি ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস নিশ্চিত করছে।"

বিবৃতিতে আরও বলা হয়, "সুশাসন, প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজনদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা, যোগাযোগ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতাগুলো আমাদের এমন অবস্থানে নিয়ে এসেছে, যেখানে বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার জন্য ইনফান্তিনোর ওপর এফএডব্লিউয়ের আর আস্থা নেই।"

"ফুটবলের সর্বোত্তম স্বার্থকে সবার আগে রাখতে ব্যর্থ হওয়া এমন একটি ব্যর্থতা, যা আমরা মেনে নিতে পারি না।"

এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আর ইনফান্তিনোকে সমর্থন করছে না।

ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছিল, তারা উয়েফার অবস্থানকে "পুরোপুরি সমর্থন" করে। উয়েফা বলেছিল, ইনফান্তিনোর ওপর ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির আস্থা আর নেই।

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমগ্র বিষয়টি ব্যাপকভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) পুরো বিষয়টিতে স্বচ্ছতার দাবি জানিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026