১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বুমরাহ’র বদলি নবি

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : ইনজুরি আক্রান্ত পেসার জসপ্রিত বুমরাহর পরিবর্তে শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। বাঁ-হাঁটুর ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বুমরাহ। গেল মাসে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পান তিনি।

হাঁটুতে ইনজুরি থাকা সত্ত্বেও শ্রীলংকা সফরের দলে রাখা হয়েছিল তাকে। কিন্তু প্রথম টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠার সম্ভাবনা না থাকায় দল থেকে বাদ পড়েন বুমরাহ।

ঘরোয়া আসর রঞ্জি ট্রফির সর্বশেষ দুই মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ২৯ বছর বয়সী নবি। ১০৪ উইকেট শিকার করেন তিনি। এরমধ্যে গত মৌসুমে জম্মু-কাশ্মীরের প্রথম শিরোপা জয়ে ১০ ম্যাচে ৬০ উইকেট শিকার করেন নবি।

এছাড়া লিষ্ট 'এ' ক্রিকেটে ৩৬ ম্যাচে ৫৬ এবং টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেছেন নবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৮ কোটি ৪০ লাখ রুপিতে নবিকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সম্প্রতি ভারতীয় 'এ' দলের হয়ে শ্রীলংকা সফর করেছেন তিনি। লঙ্কান সফরে প্রথম ম্যাচে ৪ ও ১ উইকেট নেন নবি। পরের ম্যাচে শিকার করেন মাত্র ১ উইকেট।

আগামী ১৫ আগস্ট থেকে গল-এ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলংকা। এরপর ২৩ আগস্ট থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু'দল। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। পয়েন্ট টেবিলে ভারত পঞ্চম ও শ্রীলংকা ষষ্ঠ স্থানে আছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026