১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গ্রেভসের প্রতিরোধে ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : ১২০ রানে ৪ উইকেট পতনের পর অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত দিনে ৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ক্যারিবীয়রা। ৮টি চারে ৬৪ রানে অপরাজিত আছেন প্রথম টেস্টের জয়ের নায়ক গ্রেভস। প্রথম টেস্টের দুই ইনিংসে বল হাতে ৭ উইকেট ও ব্যাটিংয়ে ৩৫ রান কর...

গ্রেভসের প্রতিরোধে ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : ১২০ রানে ৪ উইকেট পতনের পর অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত দিনে ৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ক্যারিবীয়রা। ৮টি চারে ৬৪ রানে অপরাজিত আছেন প্রথম টেস্টের জয়ের নায়ক গ্রেভস। প্রথম টেস্টের দুই ইনিংসে বল হাতে ৭ উইকেট ও ব্যাটিংয়ে ৩৫ রান করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন গ্রেভস।

পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের মারমুখী ব্যাটিংয়ে ৫৯ বলে ৪৯ রানের সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। এসময় ৭ চারে ২৭ বলে ৩৩ রান করেন কিং।

আরেক ওপেনার তেজনারায়ন চন্দরপল ১৫ রানে থামলেও হাফ-সেঞ্চুরির পথে ছিলেন কিং। কিন্তু ৯ বাউন্ডারিতে ৫০ বলে ৪৬ রান তুলে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আলি উসমানের শিকার হন তিনি।

৬৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলার ইঙ্গিত দেন কাভেম হজ ও আমির জাঙ্গু। তবে হজ ৪৪ বলে ১০ এবং জাঙ্গু ৩ চারে ৫৫ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন। দলীয় ১২০ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় দলকে চাপমুক্ত করেন শাই হোপ ও গ্রেভস। পাকিস্তানের বোলারদের কোন সুযোগ না দিয়ে পঞ্চম উইকেটে ৯৩ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা।

৩ চার ও ১ ছক্কায় ৬৮ বলে ২৯ রান করা হোপকে বোল্ড করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন পাকিস্তান পেসার মোহাম্মদ আলি।

৫১তম ওভারে দলীয় ১৭৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে হোপ ফেরার পর ক্রিজে গ্রেভসের সঙ্গী হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। পাকিস্তান বোলারদের সাবধানে সামলে নিয়ে দিনের বাকী সময় আর কোন বিপদ হতে দেননি তারা। ষষ্ঠ উইকেটে ১৪০ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গ্রেভস ও চেজ।

১৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন গ্রেভস। তার ১২৫ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ছিল। ৫টি চারে ৭০ বলে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন চেজ।

পাকিস্তানের আলি ৪৯ রানে ২টি, অভিষিক্ত উবাইদ শাহ-উসমান ও সাজিদ খান ১টি করে উইকেট নেন। প্রথম টেস্ট ৯০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026