১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিয়াল মাদ্রিদ

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত পরিকল্পনা বাতিল করায় রোববার ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত পরিকল্পনা বাতিল করায় রোববার ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং আরও কয়েকটি কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শুক্রবার অপমানজনকভাবে নিজের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এক বিবৃতিতে লস ব্ল্যাঙ্কোস বলেছে, "আমাদের ক্লাব মনে করে, এটি ফুটবলের জন্য, এর প্রতিষ্ঠানগুলোর জন্য এবং সর্বোপরি আমাদের প্রিয় খেলাটির কোটি কোটি সমর্থকের জন্য সুখবর। রিয়াল মাদ্রিদ উয়েফা, বিভিন্ন কনফেডারেশন ও ফেডারেশন এবং সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চায়, যারা দৃঢ়তা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রকল্পের বিরোধিতা করেছে। তাদের ঐক্য ও দায়িত্ববোধ একটি গুরুত্বপূর্ণ সময়ে ফুটবলকে রক্ষা করেছে।" ব্যর্থ বিচ্ছিন্ন ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ক্লাব ফুটবলের স্বার্থে উয়েফার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানায় মাদ্রিদভিত্তিক ক্লাবটি। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক বছরের টানাপোড়েনের অবসান ঘটে।

মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ তাদের সবচেয়ে বড় আয়োজনগুলো পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার ঘোষণা করেছিল। প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখার কথা ছিল। ইনফান্তিনো বলেছিলেন, এর মাধ্যমে ৪২০ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হতে পারে।

ফিফার এই পরিকল্পনার বিরোধিতায় নেতৃত্ব দেয় উয়েফা। তারা জানিয়েছিল, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে এবং ইনফান্তিনোর ওপর তাদের আস্থা নেই। সাম্প্রতিক দিনগুলোতে তীব্র চাপের মুখে পড়েছিলেন ফিফা সভাপতি। বিশ^জুড়ে ব্যপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026