১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আলাজবেগোভিচ ও কোলো মুয়ানিকে দলে ভেড়াল জুভেন্টাস

BSSঢাকা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ (বাসস) : বায়ার লেভারকুসেন থেকে বসনিয়ার তরুণ উইঙ্গার কেরিমআলাজবেগোভিচকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। একই সঙ্গে ফরাসি স্ট্রাইকার রান্দাল কোলো মুয়ানিকেও দ্বিতীয় মেয়াদে ক্লাবে ফিরিয়েছে ইতালির শীর্ষ ক্লাবটি।

১৮ বছর বয়সী আলাজবেগোভিচ এবারের গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার চারটি ম্যাচেই খেলেছেন। এর আগে রেড বুল সালজবুর্গের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটান তিনি।

সালজবুর্গের সঙ্গে চুক্তিতে থাকা বাই-ব্যাক ক্লজ সক্রিয় করে আলাজবেগোভিচকে ফিরিয়ে নেয় লেভারকুসেন। এরপর ৩ কোটি ইউরোর বিনিময়ে এই উইঙ্গারকে জুভেন্টাসের কাছে বিক্রি করতে সম্মত হয় জার্মান ক্লাবটি।

এদিকে প্যারিস সেইন্ট-জার্মেইর ফরোয়ার্ড কোলো মুয়ানিকেও স্থায়ীভাবে দলে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে জুভেন্টাস। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে তুরিনের ক্লাবটিতে ধারে খেলে সফল সময় কাটিয়েছেন তিনি।

তবে গত মৌসুমে টটেনহ্যামের হয়ে খুব একটা প্রভাব ফেলতে পারেননি কোলো মুয়ানি। প্রিমিয়ার লিগে কোনমতে রেলিগেশন এড়ানো ক্লাবটির হয়ে ৪১ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেন তিনি।

প্রাথমিকভাবে ৩ কোটি ৮০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে ফিরেছেন কোলো মুয়ানি। বিভিন্ন বোনাসের ভিত্তিতে এই অর্থের পরিমাণ বেড়ে ৫ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।

২০২৩ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দিতে কোলো মুয়ানির জন্য ৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ হয়েছিল বলে জানা যায়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। পিএসজির হয়ে ৫৪ ম্যাচে মাত্র ১১ গোল করেন এই ফরাসি স্ট্রাইকার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026