১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টঙ্গীতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম'-এর। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের আরচ্যারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক নিজেদের করে নিয়েছেন।

টঙ্গীতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম'-এর। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের আরচ্যারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক নিজেদের করে নিয়েছেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া 'আজালিয়া' দল ৬-০ সেটে প্রতিপক্ষ 'ব্লুবেল' দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে।

এদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'লিলি' দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬-০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের বিপক্ষে। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে 'পিওনি' দল।

রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা। স্বর্ণপদকের লড়াইয়ে তিনি ভুটানের আরচ্যার শেরিং কিনলের মুখোমুখি হন। প্রথম সেট জিতলেও রাম কৃষ্ণ ২-৬ সেটে হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকেন। এছাড়া রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের আবদুর রহমান আলিফ চতুর্থ স্থান অর্জন করে প্রতিযোগিতা শেষ করেন।

অন্যদিকে রিকার্ভ নারী এককের ফাইনালে হয়েছে অল চাইনিজ লড়াই। স্বদেশী জিয়াওয়েন শেনকে হারিয়ে স্বর্ণ জয় করেন মুজি লি।

রিকার্ভ অনূর্ধ্ব-১৮ নারী এককে বাংলাদেশের সোনালি রায় ও সাইমা সালাহ উদ্দিন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান লাভ করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের সামিয়া। তিনি হারিয়েছেন ভারতের আনন্দরাও গাথাকে।

অন্যদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ পুরুষ এককের সেমিফাইনালে লড়াই করে প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন বাংলাদেশের ইমতিয়াজ আমিন ফতেমি ফুয়াদ। এই ইভেন্টের ফাইনাল ম্যাচে ভারতের বালাজি হারিয়েছেন ফিলিপাইনের মার্ক জেনারেলকে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরান্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মনজুর আলম, মাহিন মুকতাদির রহমান, নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা ও মো. রুবেল হোসেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026