১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে ব্যর্থতায় নতুন কোচ নিয়োগ দিল চেক প্রজাতন্ত্র

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : স্প্যানিশ কোচ সান্তি দেনিয়াকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে তিনি এই পদে নিযুক্ত হলেন।

বিশ্বকাপে ব্যর্থতায় নতুন কোচ নিয়োগ দিল চেক প্রজাতন্ত্র

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : স্প্যানিশ কোচ সান্তি দেনিয়াকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে তিনি এই পদে নিযুক্ত হলেন।

চেক ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) জানিয়েছে, ৫২ বছর বয়সী দেনিয়ার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে। চুক্তিটি আরও দুই বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

প্রাগে এক সংবাদ সম্মেলনে সিএফএ সভাপতি ডেভিড ত্রুনদা দেনিয়াকে পরিচয় করিয়ে দেন।

ত্রুনদা বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে এত সুনাম ও বিপুল অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ চেক জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।"

দেনিয়া বলেন, "এখানে আসতে পেরে আমি আনন্দিত এবং অত্যন্ত অনুপ্রাণিত। কারণ চেক জাতীয় দলের নেতৃত্ব দেওয়াকে আমি দারুণ একটি সুযোগ হিসেবে দেখছি। চেক ফুটবলের গৌরবময় ইতিহাস রয়েছে এবং সত্যি বলতে এখানে কাজ করার সুযোগ পাওয়াকে আমি অনেক বড় সম্মান হিসেবে বিবেচনা করছি।"

বিশ্বকাপে দলের দ্রুত বিদায়ের পর পদত্যাগ করা মিরোস্লাভ কুবেকের স্থলাভিষিক্ত হয়েছেন দেনিয়া।

বিশ্বকাপে দলের বাজে ফলাফলের দায় স্বীকার করেছিলেন কুবেক। সেখানে চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর কাছে হারে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করে। ফলে এক পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-এর তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে চেকরা।

দেনিয়া ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত এ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার-ব্যাক হিসেবে খেলেছেন। স্পেন জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা দুইটি।

কোচ হিসেবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্পেনকে সোনার পদক জেতান তিনি। এছাড়া স্পেনের অনূর্ধ্ব-১৭ দলকে ২০১৭ সালে এবং অনূর্ধ্ব-১৯ দলকে ২০১৯ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন।

সর্বশেষ কাতারের ক্লাব আল-শাহানিয়ার কোচের দায়িত্বে ছিলেন দেনিয়া।

নতুন দায়িত্বে তার প্রথম বড় চ্যালেঞ্জ হবে উয়েফা নেশন্স লিগের 'এ' লিগে শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করা। ২৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে চেক। একই গ্রুপে আরও রয়েছে ইংল্যান্ড ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026