১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস। যা তার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে রইল।

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস। যা তার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে রইল।

অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করার খবর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কয়েক বছর আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া ইমরুল।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ইমরুল লিখেছেন, 'আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত।'

তিনি আরও লিখেন, 'আমি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং এনএসডব্লিউকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। যাদের তত্ত্বাবধানে আমি এই কোর্সটি সম্পন্ন করেছি। আমার ক্রিকেট কোচিংয়ের যাত্রায় এটি একটি চমৎকার অভিজ্ঞতা হয়ে রইল।'

এই কোর্সে মূলবান অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। তিনি জানান, তরুণ ক্রিকেটারদের উন্নয়নে অবদান রাখতে এই কোর্স সহায়তা করবে।

ইমরুল লিখেন, 'আমি বিশ্বাস করি, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমাকে পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের জন্য উন্নতিতে অবদান রাখতে এবং আমার সেরাটা দিতে সক্ষম করে তুলবে। এটি সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা ছিল।'

এদিকে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ 'এ' দলের। এই সফরে 'এ' দলের কোচিং স্টাফের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরুল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026