১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে উদ্বোধনী জুটির দীর্ঘদিনের সমস্যা নতুন করে চিন্তায় ফেলেছে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে উদ্বোধনী জুটির দীর্ঘদিনের সমস্যা নতুন করে চিন্তায় ফেলেছে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে সাফল্য পেতে হলে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পারফরমেন্স করা গুরুত্বপূর্ণ।

তবে পরিসংখ্যান বলছে, দলের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে এই উদ্বোধনী জুটি। গত চার বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচেই বাংলাদেশের কোনো ওপেনার সেঞ্চুরি করতে পারেননি।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলে ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচে এরা কেউই খেলেননি।

টেস্ট ফরম্যাটে মাত্র একটি টেস্ট খেলেছেন তানজিদ। দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য। পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকলেও দলে রাখা হয়েছে সাদমানকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী জুটিতে ধারাবাহিক হতে না পারা বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টেস্টে বাংলাদেশি ওপেনার হিসেবে সর্বশেষ সেঞ্চুরি করেছেন জাকির হাসান। সেটি প্রায় চার বছর আগে ভারতের বিপক্ষে।

এরপর নিজের শেষ ১৩টি টেস্ট ইনিংসে একটিও হাফ-সেঞ্চুরি পাননি জাকির। ফলে দল থেকে বাদ পড়েন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর নেওয়ার পর সাতজন ভিন্ন ভিন্ন ওপেনারকে পরখ করেছে বাংলাদেশ।

এসময়ে খেলা ২১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে কোনো সেঞ্চুরি করতে পারেননি ওপেনাররা। মাত্র ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন তারা। যা টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সর্বনিম্ন।

২০২৩ সালের শুরু থেকে ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটির গড় সংগ্রহ ২০.১৭ রান। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সর্বনিম্ন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান। সাম্প্রতিক বাজে ফর্মেও কারণে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি তাকে। টেস্টে সর্বশেষ ছয় ইনিংসে চারবার এক অঙ্কের ঘরে আউট হন তিনি।

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ওপেনারদের নিয়ে সমালোচনার বিষয়ে একমত পোষণ করলেও ক্রিকেটে ওপেনারদের ভূমিকা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং বলে জানান বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাংবাদিকদের শান্ত বলেছিলেন, 'ওপেনারদের নিয়ে অনেক কথা হয় কারণ তারা ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারে না। কিন্তু ইনিংস শুরু করাটা খুবই কঠিন। কখনও কখনও দিনের খেলার শেষ কয়েক ওভারে ব্যাট করতে হয়, আবার কখনও বা ভেজা বা স্যাঁতসেঁতে উইকেটে খেলতে হয়।'

তিনি আরও বলেন, 'গতি-সুইং ও বাউন্সের সমন্বয়ে আধুনিক পেস বোলিং ওপেনারদের কাজকে আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং করে দিয়েছে। তাই দলের জন্য একটি ভালো ভিত্তি গড়ে দিতে হলে বাংলাদেশের ওপেনারদের এই কঠিন পরিস্থিতিগুলো কাটিয়ে উঠতে হবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026