১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৮৫ রানের পুঁজি নিয়ে ফাইনাল জয়ের রেকর্ড গড়ল গায়ানা

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ফাইনাল জয়ের নতুন রেকর্ড গড়লো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৬ রানের জয়ে টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল গায়ানা।

৮৫ রানের পুঁজি নিয়ে ফাইনাল জয়ের রেকর্ড গড়ল গায়ানা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ফাইনাল জয়ের নতুন রেকর্ড গড়লো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৬ রানের জয়ে টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল গায়ানা।

গতরাতে গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসরের ফাইনালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় গায়ানা। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে হার মানে সান ফ্রান্সিসকো।

এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের। ২০২০ সালে বিগ ব্যাশ লিগের ফাইনালে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ১২ ওভারের ম্যাচে ১১৬ রানের পুঁজি নিয়ে ১৯ রানের জয় তুলে নিয়েছিল সিডনি সিক্সার্স।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকোর বোলারদের তোপে মাত্র ২৯ রানে ৮ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে গায়ানা। প্রথম আট ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। এসময় সবচেয়ে বেশি ৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

নবম উইকেটে ৪১ রানের জুটি গড়ে গায়ানাকে ৫০ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কা থেকে রক্ষা করেন ডোয়াইন প্রিটোরিয়াস ও ম্যাথু ফোর্ড। সর্বোচ্চ ২৩ বলে ২৮ রান করে থামেন ফোর্ড।

শেষ উইকেটে প্রিটোরিয়াস ও অধিনায়ক ইমরান তাহির ১৫ রান যোগ করলে ৮৫ রানের পুঁজি পায় গায়ানা। শেষ ব্যাটার হিসেবে ১১ রানে থামেন তাহির। ১৭ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস।

৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট ৫৪ রান তুলে জয়ের সুবাস পাচ্ছিলো সান ফ্রান্সিসকো। এরপর মাত্র ২৬ রানে ৭ উইকেট পতনে ৭৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে ওলিভার পিক ৩১ ও সিডল ১৩ রান করেন। বল হাতে গায়ানার প্রিটোরিয়াস ও মোহাম্মদ নবি ৩টি করে এবং তাহির ২ উইকেট শিকার করেন। প্রিটোরিয়াস ম্যাচ সেরা এবং নবি সিরিজ সেরা হন।

২০২৪ সালে শুরু হওয়া গ্লোবাল সুপার লিগের এটি তৃতীয় আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। দ্বিতীয় আসরের পর এবারও শিরোপা জিতল গায়ানা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026