১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : দ্বিতীয় দফায় জো রুট ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়ায় অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এডাম গিলক্রিস্ট। বেন স্টোকসের পরিবর্তে গেল সপ্তাহে পুনরায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রুট। গিলক্রিস্টের মতে, প্রথম দফায় দায়িত্ব ছাড়ার পর আবারও যে অধিনায়ক পদে ফিরতে আগ্রহী হয়েছে রুট, এটি আমাকে অবাক করেছে।

জুন মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। ঐ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক বেন স্টোকস।

এরপর গেল সপ্তাহে রুটকে আবারও অধিনায়ক হিসেবে নির্বাচিত করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি ম্যাককালামের স্থলাভিষিক্ত হন তারই স্বদেশি স্টিফেন ফ্লেমিং।

তবে পুনরায় রুট অধিনায়ক হিসেবে ফেরায় অবাক হয়েছেন গিলক্রিস্ট। ফক্স স্পোর্টসকে গিলক্রিস্ট বলেন, 'আবারও অধিনায় হিসেবে রুট ফেরায় আমি অবাক হয়েছি। অধিনায়ক হিসেবে তার অধ্যায় যেখানে শেষ হয়েছিল এবং এরপর ব্যাটার হিসেবে সে যা করেছে, তারপরও আবারও অধিনায়ক হিসেবে রুট ফিরেছো দেখে আমি অবাক হয়েছি।'

রুট অধিনায়কের দায়িত্ব নেওয়ায় অবাক হলেও, তাকে নতুন চ্যালেঞ্জের জন্য সাধুবাদ জানিয়েছেন গিলক্রিস্ট। তিনি বলেন, 'হয়তো ইসিবি মনে করেছে এই মুহূর্তে তাদের এমন কেউ আছে, যে এই দায়িত্ব নিতে প্রস্তুত। তাই রুটকেই অধিনায়ক করেছে বোর্ড। তবে আবারও নেতৃত্বের চ্যালেঞ্জ নেওয়ায় রুটকে সাধুবাদ জানাই।'

এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ৬৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রুট। এরমধ্যে তার অধীনে সমান ২৭টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে ইংলিশরা। যা ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে নেতৃত্ব বিবেচনায় সবচেয়ে বেশি জয় ও হারের রেকর্ড।

এরমধ্যে প্রথম দফায় অধিনায়ক হিসেবে শেষ দুই বছরে সাফল্য কমই পেয়েছেন রুট। ঐ সময় ১৭ টেস্টে মাত্র ১টিতে জিতেছিল ইংল্যান্ড। ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারের পর নেতৃত্ব হারান রুট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026