১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ঘরের মাঠকে ‘দুর্গ’ বানানোর স্বপ্ন চেজের

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে ঘরের মাঠকে নিজেদের দুর্গ বানানোর স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।

ঘরের মাঠকে ‘দুর্গ’ বানানোর স্বপ্ন চেজের

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে ঘরের মাঠকে নিজেদের দুর্গ বানানোর স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।

২০২২ সালের জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ঘরের মাঠে অনুষ্ঠিত চার সিরিজে জিততে পারেনি ক্যারিবীয়রা। তিনটিতে হার ও একটিতে ড্র করে তারা। অবশেষে গেল মাসে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সে পাকিস্তানকে ৯০ রানে হারায় ক্যারিবীয়রা। ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচের দু'টি জয় ও ১টি ড্রতে আত্মবিশ্বাস অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ঘরের মাঠকে 'দুর্গ' হিসেবে গড়ে তুলতে চান ক্যারিবীয় অধিনায়ক চেজ।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে চেজ বলেন, 'ঘরের মাঠে এখন পর্যন্ত যা পারফরমেন্স করেছি, তাতে আমরা খুবই খুশি। আমি চাই, ঘরের মাঠকে দুর্গ হিসেবে গড়ে তুলতে। যাতে আমাদের মাঠে আমাদের হারানো যেকোনো দলের জন্যই কঠিন হয়। আমাদের সাথে খেলতে নামার আগেই যেন এই দল নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে এবং ভিতরে ভিতরে ভয় পায়।'

বড় কোন সাফল্য না পেলেও গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের উন্নতি দেখছেন চেজ। তিনি বলেন, 'বড় কোন সাফল্য না পেলেও গত কয়েক বছরে টেস্ট দলের উন্নতি হয়েছে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। যাতে আমরা আরও বেশি সিরিজ জিততে পরি। এজন্য ঘরের মাঠের সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে চাই।

এই কন্ডিশন আমরা সবচেয়ে ভালো চিনি, তাই এই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চাই। এখন পর্যন্ত আমরা ভালোভাবেই করছি।'

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের তিন চক্রে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বেশিরভাগ ক্ষেত্রে টেবিলের তলানিতে ছিল তারা। চলমান চক্রেও টেবিলের অষ্টম স্থানে আছে ক্যারিবীয়রা।

এই চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি করতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলে ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে উঠবে ক্যারিবীয়রা। চেজ বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের ভালো করতে হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে পারলে সপ্তম স্থানে উঠার ভালো সুযোগ আছে। আমরা সুযোগটা কাজে লাগাতে চাই।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026