১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রাক-মৌসুমের অগ্রগতিতে খুশি টটেনহ্যাম কোচ ডি জারবি

BSSঢাকা

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : সিডনিতে চেলসিকে ২-১ গোলে হারানোর পর প্রাক-মৌসুমের তিন ম্যাচে অপরাজিত থেকে লন্ডনে ফেরার পথে টটেনহ্যামের কোচ রবার্তো ডি জারবি বলেছেন, দলের পারফরম্যান্সের অনেক কিছুতেই তিনি খুশি।

প্রাক-মৌসুমের অগ্রগতিতে খুশি টটেনহ্যাম কোচ ডি জারবি

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : সিডনিতে চেলসিকে ২-১ গোলে হারানোর পর প্রাক-মৌসুমের তিন ম্যাচে অপরাজিত থেকে লন্ডনে ফেরার পথে টটেনহ্যামের কোচ রবার্তো ডি জারবি বলেছেন, দলের পারফরম্যান্সের অনেক কিছুতেই তিনি খুশি।

নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের প্রস্তুতিতে এক সপ্তাহেরও বেশি সময় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে কাটিয়েছেন ইতালিয়ান কোচ। গত মৌসুমে ১৭তম হয়ে শেষ করা টটেনহ্যাম এবার আরও ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অকল্যান্ড এফসিকে ২-০ গোলে হারানোর পর সিডনি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে টাইব্রেকারে জয় পেয়েছিল টটেনহ্যাম। শনিবার লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসির বিপক্ষে সাহসী জয়ও পেয়েছে তারা, যদিও দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

ডি জারবি বলেন, "আমি অনেক কিছুর জন্যই খুশি। প্রথমত, আমরা একসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি দিন কাটিয়েছি। আমরা খুব ভালোভাবে কাজ করেছি।"

তিনি আরও বলেন, "এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। লন্ডনে থাকা অন্য খেলোয়াড়দের সঙ্গেও কাজ করার জন্য মুখিয়ে আছি- রদ্রিগো বেনতানকুর, পাপে মাতার সার, মারকোস সেনেসি, মোহাম্মেদ কুদুস।"

বেনতানকুর, মাতার সার ও সেনেসি সবাই বিশ্বকাপে খেলেছেন। আর কুদুস চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন।

এই সফরে ডি জারবি বেশ কয়েকজন প্রতিশ্রুতশীল তরুণ খেলোয়াড়কে ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন সাইনিং সান্দ্রো টোনালি, অ্যান্ডি রবার্টসন ও মার্কো পালেস্ত্রাকেও পরখ করে নেওয়ার সুযোগ পেয়েছেন।

চেলসির বিপক্ষে জয়ে টোনালি, আর্চি গ্রে, বেন ডেভিস, রবার্টসন ও লুকাস বার্গভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন ডি জারবি। ম্যাচের ৯০তম মিনিটে রিশার্লিসনের গোলেই জয় নিশ্চিত হয় টটেনহ্যামের।

তবে ইতালিয়ান কোচ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন তরুণের কথাও আলাদা করে বলেছেন।

তিনি বলেন, "তরুণ খেলোয়াড়দের নিয়ে আমি খুবই খুশি। মালাচি হার্ডি, রিও কায়েরেমাতেন, টাই হল, কোটা তাকাই- এই সময়ে তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা খুব ভালো খেলোয়াড়।'

চেলসির বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিট পর ডিফেন্ডার কেভিন ডানসোকে বেপরোয়া ফাউলের কারণে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এরপরও টটেনহ্যাম যেভাবে নিজেদের ছন্দ ধরে রেখেছে, তাতে বিশেষভাবে সন্তুষ্ট ডি জারবি।

আগামী ২২ আগস্ট ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে টটেনহ্যাম। সেই ম্যাচেও একই রকম লড়াকু মানসিকতা দেখতে চান তিনি।

মৌসুম শুরুর আগে ঘরের মাঠে জার্মান ক্লাব টিএসজি হফেনহেমের বিপক্ষে পরপর দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পার্সরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026